আবদুল্লাহ আল শাহিদ খান, বরিশাল বিশ্ববিদ্যাল (ববি) প্রতিনিধি 
২৩ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখার নতুন সিইউও তাসমিয়া হক ঐশি

Share this news with

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নৌ শাখা, বরিশাল বিশ্ববিদ্যালয় নতুন ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি পেয়েছেন ক্যাডেট সার্জেন্ট তাসমিয়াহ হক ঐশি।

৫৩ বিএনসিসি ফ্লোটিলা, খুলনা কর্তৃক ২৩ জুন ২০২৬ তারিখে প্রকাশিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তির (স্মারক নং: ২৩.০৬.০০০০.১৭৪.০৪.০১০.২৬-৯৬) মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৭ জুন ২০২৬ তারিখ হতে এই পদোন্নতি কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর দপ্তর বিএনসিসি নৌ উইংয়ের অনুমোদন ও সূত্র মোতাবেক, ৫৩ ফ্লোটিলার অধিনায়ক নৌ উইংয়ের সম্মতিতে ক্যাডেট সার্জেন্ট তাসমিয়াহ হক ঐশি-কে (ক্যাডেট নং- ২৪৫৩০৮০১) ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি প্রদান করেছেন। সংশ্লিষ্ট বিএনসিসি প্লাটুনের নতুন সিইউও-কে অনতিবিলম্বে র‍্যাংক ব্যাজ পরানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ক্যাডেট আন্ডার অফিসার তাসমিয়া হক ঐশি বলেন, “বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর  Cadet Under Officer (CUO) হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়া আমার জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়। এই অর্জন আমার একার নয়, এর পেছনে রয়েছে শিক্ষকদের অনুপ্রেরণা, ইন্সট্রাক্টরদের আন্তরিক প্রশিক্ষণ, সিনিয়রদের দিকনির্দেশনা এবং আমার সহকর্মী ক্যাডেটদের সহযোগিতা। আমার প্লাটুনের সকল ক্যাডেটের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের পরিশ্রম ও দলগত মনোভাবই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। ভবিষ্যতে আমরা সবাই একসঙ্গে কাজ করে প্লাটুন ও প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি করতে পারব বলে আমি বিশ্বাস করি।  মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি এবং যারা আমাকে এই পর্যায়ে পৌঁছাতে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

বিএনসিসি নৌ শাখার পিইউও সুরাইয়া আক্তার বলেন, “ঐশির এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি নৌ শাখার  আমাদের সকল ক্যাডেট শিক্ষক-শিক্ষার্থীদের আনন্দে ও  গর্ব সংবাদ। নতুন দায়িত্ব পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি নৌ শাখাকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে তিনি এভাবে কাজ করে যাবেন বলে প্রত্যাশা করি।  আর নতুন ক্যাডেট ও বর্তমান অন্যান্য পদে থাকা ক্যাডেটদের প্রতি আমার নির্দশন থাকবে তারা যে  নিয়মিত ক্লাস ও বিএনসিসির সকল কার্যক্রম ঠিকভাবে পালান করে এবং তাদের প্রতিভা দিয়ে নিজের সর্বোচ্চ চেষ্টা মাধ্যমে নিজেকে আর উন্নতি করতে পারেন এবং  বিএনসিসিতে একটা ভালো অর্জন নিয়ে যেতে পারেন।  ফ্লোটিলা ক্যাম্প ও সেন্ট্রাল ক্যাম্পে অংশগ্রহণের মাধ্যমে  তারা যেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে  নিজেকে ভালোভাবে উপস্থাপনা করতে পারেন।”

উল্লেখ্য, ৫৩ বিএনসিসি ফ্লোটিলার অধীনে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, সরকারি বিএম কলেজ এবং খুলনার দৌলতপুর কলেজের আরও চারজন ক্যাডেট সার্জেন্টকে একই সাথে সিইউও পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

১

এনবিএ নতুন কার্যনির্বাহী কমিটি, পদ পেলেন বগুড়ার শিব্বীর

২

কুষ্টিয়ায় আতঙ্ক ছড়াল কাফনের কাপড় ও চিরকুট, নিরাপত্তাহীনতায় দুই পরিবার

৩

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা

৪

শেরপুরে অটোরিকশাচালক হত্যার দুই আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

৫

১৩ নভেম্বর বাসদ (মার্কসবাদী)-এর তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন, যোগ দেবেন পাঁচ দেশের বামপন্থী নেতারা

৬

সবুজ আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে যুক্ত হলেন ৮ নতুন মুখ

৭

বেরোবি কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল সেবা চালু, বাড়বে গবেষণার সুযোগ

৮

নেতানিয়াহু-পরবর্তী নতুন রাজনৈতিক অধ্যায়, শপথ নিলেন ইসরায়েলের ১২০ আইনপ্রণেতা

৯

ছয়ানীর উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা, চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন

১০

কুষ্টিয়া দৌলতপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চর সাদিপুরে অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার শিহাব

১১

বুটেক্সের একাডেমিক কার্যক্রম সহজ করতে শিক্ষার্থী মৃদুলের ‘ইউনিগ্রিড’ অ্যাপ

১২

জিয়া কলোনি চেকপোস্টের পাশে ককটেল বিস্ফোরণ

১৩

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধী সংসদ সদস্যদের উদ্বেগ, মাতারবাড়ী চুক্তি নিয়েও আলোচনা

১৪

বর্ণিল আয়োজনে বেরোবির এআইএস বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস পালন

১৫

পিছিয়ে পড়া মানেই হেরে যাওয়া নয়: শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান বেরোবি উপাচার্যের

১৬

সাইবার হামলা কি মনস্তাত্ত্বিক যুদ্ধের নতুন হাতিয়ার হয়ে উঠছে?

১৭

মানবিক উদ্যোগে ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন

১৮

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

১৯

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা

২০