আরাফাত হোসেন, জাবি প্রতিনিধি
২২ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিশুসাহিত্যিক রোকনুজ্জামানের স্মরণে জাবিতে সেমিনার

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিশুসাহিত্যিক, সাংবাদিক ও শিশু সংগঠক রোকনুজ্জামান খান (দাদাভাই) স্মরণে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবন বাংলা বিভাগের সেমিনার কক্ষে ‘রোকনুজ্জামান খান : বাস্তবতাবোধ ও জীবনদর্শন’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমি এবং জাবির বাংলা বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সেমিনারে বক্তারা বলেন, রোকনুজ্জামান খান কেবল একজন সাহিত্যিকই ছিলেন না, বরং এদেশের শিশুকিশোরদের উন্নত মন-মনন গঠনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। কয়েক প্রজন্মের শিশুকিশোরদের কাছে তিনি ‘দাদাভাই’ নামে সমধিক পরিচিত। ‘কচিকাঁচার মেলা’ সংগঠন এবং দৈনিক ইত্তেফাকের ‘কচিকাঁচার আসর’-এর সঙ্গে তাঁর নাম চিরকাল ওতপ্রোতভাবে জড়িত থাকবে।

বক্তারা আরও উল্লেখ করেন, রোকনুজ্জামান খান তাঁর স্বল্পসংখ্যক ছড়াকবিতার মধ্য দিয়েই ঈর্ষণীয় জনপ্রিয়তা অর্জন করেছিলেন এবং সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে তাঁর দৃঢ় অঙ্গীকার স্পষ্ট করেছেন। তাঁকে স্মরণ করার মধ্য দিয়ে যদি আজকের দিনে শিশুকিশোরদের জন্য একটি নিরাপদ সমাজ, স্বদেশ ও বিশ্ব গঠন করা যায়, তবেই এই আয়োজন সার্থক হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ফারহানা আখতার। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন কথাসাহিত্যিক ও গবেষক ড. আনিস রহমান।

বাংলা বিভাগের অধ্যাপক ড. খালেদ হোসাইনের সভাপতিত্বে সেমিনারে আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রশীদ হারুন এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. এ. এস. এম. আবু দায়েন। এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা একাডেমির সহপরিচালক (চলতি দায়িত্ব) পিয়াস মজিদ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

১

কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী

২

উন্নয়ন কাজের গতি বাড়ান, আমরা দুর্নীতি করি না: বাদশা এমপি

৩

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

৪

শাহবাগে জেডিপির প্রতিবাদ সভা, রাষ্ট্র পরিচালনা ও জনদুর্ভোগ নিয়ে ক্ষোভ

৫

১৮তম বিজেএস সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত পাঁচ গোবিপ্রবির শিক্ষার্থী

৬

‘জুলাই অভ্যুত্থান ও নারী অধিকার’ শীর্ষক আলোচনা সভা জাতীয় প্রেস ক্লাবে

৭

মৎস্য সম্পদের সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের আহ্বান

৮

ভারতের সঙ্গে ‘অসম চুক্তি’ প্রকাশ ও বাতিলের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে গণসমাবেশ

৯

হাম-ডেঙ্গুতে মৃত্যু ও বিস্তার রোধে ব্যর্থতার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ

১০

তরুণদের কণ্ঠ থেকে জলবায়ু নীতি: বাংলাদেশ কি শুনবে তরুণ জলবায়ু নেতাদের?

১১

কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত’ থাকার ঘোষণা

১২

দাউদকান্দিতে প্রাইভেটকারে মিলল ১০০ কেজি গাঁজা, পুলিশের অভিযানে চালক উধাও

১৩

দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদেশি স্বার্থের প্রতিবাদে প্রেসক্লাব এলাকায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ

১৪

নওগাঁয় ১৭ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

১৫

অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

১৬

ভূরুঙ্গামারীতে হোটেলে পুলিশের অভিযান, ৭ হাজার ইয়াবার তথ্য

১৭

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

১৮

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

১৯

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

২০