
কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ঢাকা সিটির মেয়র মির্জা আব্বাসের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) বিকালে উপজেলার রামপুর হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গণপূর্ত কর্মচারী ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মুশফিকুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। এই মাহফিলে বিএনপির বিভিন্ন নেতাকর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
দোয়া ও মিলাদ মাহফিলে মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ এমদাদুল হক।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জি এস শরিফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কাইসার শহীদ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাত ও সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ, হোসেনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান চন্দন, হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আল আমিন ভূইয়া, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াজকুরুনি, সাবেক ছাত্রনেতা কবির শাহ্ প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের সদস্য সচিব, গণপূর্ত কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বদরুল আলম সবুজ। অনুষ্ঠানটি সহযোগিতা ছিলেন কেন্দ্রীয় গণপূর্ত শ্রমিক দল নেতা মোঃ বিপ্লব মিয়া।
দোয়া মাহফিল শেষে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
মন্তব্য করুন