মোঃ শামছুল হক, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২০ জুন ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হোসেনপুরে ​মির্জা আব্বাসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

Share this news with

কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ​বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ঢাকা সিটির মেয়র মির্জা আব্বাসের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (২০ জুন) বিকালে উপজেলার রামপুর হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গণপূর্ত কর্মচারী ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মুশফিকুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। এই মাহফিলে বিএনপির বিভিন্ন নেতাকর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

​দোয়া ও মিলাদ মাহফিলে মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ এমদাদুল হক।

​এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জি এস শরিফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কাইসার শহীদ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাত ও সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ, হোসেনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান চন্দন, হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আল আমিন ভূইয়া, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াজকুরুনি, সাবেক ছাত্রনেতা কবির শাহ্ প্রমুখ।

​অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের সদস্য সচিব, গণপূর্ত কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বদরুল আলম সবুজ। অনুষ্ঠানটি সহযোগিতা ছিলেন কেন্দ্রীয় গণপূর্ত শ্রমিক দল নেতা মোঃ বিপ্লব মিয়া।

​দোয়া মাহফিল শেষে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত’ থাকার ঘোষণা

দাউদকান্দিতে প্রাইভেটকারে মিলল ১০০ কেজি গাঁজা, পুলিশের অভিযানে চালক উধাও

দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদেশি স্বার্থের প্রতিবাদে প্রেসক্লাব এলাকায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ

নওগাঁয় ১৭ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

ভূরুঙ্গামারীতে হোটেলে পুলিশের অভিযান, ৭ হাজার ইয়াবার তথ্য

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

বগুড়ায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রেলস্টেশনে বিক্ষোভ মিছিল

১০

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

১১

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

১২

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

১৩

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

১৪

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

১৫

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

১৬

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

১৭

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

১৮

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

১৯

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

২০