সর্বশেষ
||গ্রেপ্তার আতঙ্কে থমথমে লালমনিরহাট, পুলিশের উপর হামলা ভাংচুর আসামী ১৫০০||বরগুনার আমতলীতে জীবনের ঝুঁকি নিয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে পাঠদান||বাংলাদেশে হামাস-সংশ্লিষ্ট তৎপরতার অভিযোগ ইসরায়েলের||ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রিধান-১০২ চাষে উদ্বুদ্ধ করতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত||কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ||আটোয়ারীতে মৎস্য চাষিদের দিনব্যাপী ‘গুড একুয়াকালচার প্রাকটিস’ প্রশিক্ষণ অনুষ্ঠিত||মৎস্য আইন বাস্তবায়নে আটোয়ারীতে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা||কুবিতে রোটার‍্যাক্ট ক্লাব ও ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে ‘স্পিক-আপ’ সেমিনার অনুষ্ঠিত||উন্নত পুষ্টিচর্চার প্রসারের জন্য স্বাস্থ্যকর শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত||জোবাইদা রহমানের জন্মদিনে বগুড়ার শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ

খালেদা রাব্বানীর বাসায় আবেগআপ্লুত-প্রধানমন্ত্রী

Share this news with

মৌলভীবাজার সফরকালে সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র প্রবীণ নেত্রী খালেদা রাব্বানীর বাসভবনে গিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৭ই জুন) মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড বিতরণ’ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে তিনি মৌলভীবাজার শহরের শাহ্ মোস্তফা রোডে অবস্থিত প্রবীণ এই নেত্রীর বাসভবনে যান।

সাক্ষাৎকালে খালেদা রাব্বানী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানসহ তার দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং পুরোনো ছবি দেখান। এই আবেগঘন মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সন্তানের মতো স্নেহে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং আশ্বস্ত করেন।

প্রধানমন্ত্রী খালেদা রাব্বানীর সঙ্গে বেশ কিছু স্মৃতিময় সময় কাটান। তিনি এই প্রবীণ নেত্রীর চিকিৎসা ও সার্বিক শারীরিক অবস্থার বিষয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

খালেদা রাব্বানী বিএনপি’র রাজনীতিতে একজন অত্যন্ত ত্যাগী ও প্রবীণ ব্যক্তিত্ব। তিনি কেন্দ্রীয় বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন।

তিনি একাধিক মেয়াদে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন (২য়, ৫ম, ৬ষ্ঠ সংসদে আসন-২৫ এবং ৮ম সংসদে আসন-১০)।

প্রধানমন্ত্রীর এই সৌজন্য সাক্ষাতের সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহিদুর রহমান, কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেপ্তার আতঙ্কে থমথমে লালমনিরহাট, পুলিশের উপর হামলা ভাংচুর আসামী ১৫০০

বরগুনার আমতলীতে জীবনের ঝুঁকি নিয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে পাঠদান

বাংলাদেশে হামাস-সংশ্লিষ্ট তৎপরতার অভিযোগ ইসরায়েলের

ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রিধান-১০২ চাষে উদ্বুদ্ধ করতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ

আটোয়ারীতে মৎস্য চাষিদের দিনব্যাপী ‘গুড একুয়াকালচার প্রাকটিস’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

মৎস্য আইন বাস্তবায়নে আটোয়ারীতে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা

কুবিতে রোটার‍্যাক্ট ক্লাব ও ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে ‘স্পিক-আপ’ সেমিনার অনুষ্ঠিত

উন্নত পুষ্টিচর্চার প্রসারের জন্য স্বাস্থ্যকর শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত

জোবাইদা রহমানের জন্মদিনে বগুড়ার শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ

১০

গ্রামের মাতব্বরদের চাপ সামলিয়ে মামলা
বগুড়ায় তৃতীয় শ্রেণির ১১ বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক

১১

বদলির এক মাস পরও কর্মস্থলে বহাল শজিমেকের প্রধান সহকারী

১২

হল সংসদের নেতাকে হেনস্তার অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৩

মনোহরদী উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন

১৪

দ্রুততম সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার করবে সরকার: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

১৫

খালেদা রাব্বানীর বাসায় আবেগআপ্লুত-প্রধানমন্ত্রী

১৬

হোসেনপুর ভ্রাম্যমাণ অভিযানে ফুটপাত দখলমুক্ত

১৭

মৌলভীবাজার বিএনপি’র নেতৃবৃন্দের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়

১৮

রেললাইনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ

১৯

নওগাঁর মান্দায় ২৫ লিটার চোলাই মদসহ আটক ১

২০