মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
১৭ জুন ২০২৬, ৬:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনার বেতাগী উপজেলায় ২৭৮ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

Share this news with

বরগুনার বেতাগী উপজেলায় ২৭৮ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বুধবার (১৭ জুন) বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ভার্চ্যুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মনি এমপি উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলে মৌলভীবাজার থেকে মাননীয় প্রধানমন্ত্রীর একযোগে ২০ জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ ভার্চুয়াল অনুষ্ঠান অবলোকন করেন।

বেতাগী উপজেলায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের আলোকে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ২৭৮ জন উপকারভোগীর মধ্যে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই কার্যক্রম বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, শাহ মো. রফিকুল ইসলাম এবং বেতাগী পৌরসভার সাবেক মেয়র মো. শাহজাহান কবির।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বরগুনার সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ, সাবেক সভাপতি সোহেল হাফিজ এবং বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুনুর রশিদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভুক্ত করতে এবং পরিবারভিত্তিক কল্যাণ কার্যক্রমকে শক্তিশালী করতে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে উপকারভোগীরা বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সহায়তা এবং উন্নয়নমূলক সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। একটি পরিবারকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে শুধু আর্থিক সহায়তা নয়, বরং পরিকল্পিত সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করাও প্রয়োজন। ফ্যামিলি কার্ড কর্মসূচি সেই লক্ষ্য বাস্তবায়নের একটি কার্যকর পদক্ষেপ।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয় এবং ভবিষ্যতে এই কর্মসূচির আওতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করা হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত’ থাকার ঘোষণা

দাউদকান্দিতে প্রাইভেটকারে মিলল ১০০ কেজি গাঁজা, পুলিশের অভিযানে চালক উধাও

দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদেশি স্বার্থের প্রতিবাদে প্রেসক্লাব এলাকায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ

নওগাঁয় ১৭ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

ভূরুঙ্গামারীতে হোটেলে পুলিশের অভিযান, ৭ হাজার ইয়াবার তথ্য

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

বগুড়ায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রেলস্টেশনে বিক্ষোভ মিছিল

১০

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

১১

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

১২

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

১৩

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

১৪

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

১৫

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

১৬

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

১৭

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

১৮

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

১৯

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

২০