সর্বশেষ
||cw-check-https://test.com/||নিউমার্কেটে চাঁদাবাজি নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১১||সমকামিতার অভিযোগে ঢাবির শেখ মুজিব হলে দুই শিক্ষার্থী বহিষ্কার||দানিউবের পানি কমে বন্ধের ঝুঁকিতে রোমানিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র||শিশুর চিৎকারে ছুটে এলেন প্রতিবেশীরা, ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১||‎নির্মাণাধীন মাদরাসার তদন্তে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭||গরু পাচারের অভিযোগে ভূরুঙ্গামারীর ভারতীয় সীমান্তে আটক বাংলাদেশি যুবক আজিবর রহমান||কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ||মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪||বনপাড়া বাইপাসে নাইট্রোজেনবাহী ট্যাংকারে বিকট শব্দ, ছড়িয়ে পড়ল সাদা কুয়াশা
পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার জট খুলল: মূল হত্যাকারী রিমন গ্রেফতার, আলামত উদ্ধার

Share this news with

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পড়ৈইকরা ইউনিয়নের চেনামতি এলাকায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। ঘটনার মূলহোতা ও প্রধান আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়া (পিতা: বেশান্ত বড়ুয়া)-কে গ্রেফতার করা হয়েছে। একই সাথে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকু এবং ভিকটিমের লুণ্ঠিত মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

হত্যাকাণ্ডের পর থেকেই খুনিকে আইনের আওতায় আনতে তৎপর হয়ে ওঠে জেলা পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সরাসরি নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আনোয়ারা থানা পুলিশের সমন্বয়ে একাধিক বিশেষ টিম গঠন করা হয়।

আসামি গ্রেফতার এড়াতে বারবার তার অবস্থান পরিবর্তন করে আত্মগোপনের চেষ্টা করছিল। তবে পুলিশের প্রযুক্তিগত বিশ্লেষণ, গোয়েন্দা নজরদারি এবং নিরবচ্ছিন্ন অভিযানের মুখে তার শেষ রক্ষা হয়নি। গত রাতে চট্টগ্রামের পটিয়া থানা এলাকা থেকে যৌথ বাহিনীর এক সফল অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

কেন এবং কীভাবে এই নৃশংস হত্যাকাণ্ড?

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি রিমন বড়ুয়া হত্যাকাণ্ডে নিজের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার স্বীকারোক্তি থেকে জানা যায়, হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল চুরি।

ভিকটিমের বাড়িতে সংরক্ষিত সুজন বড়ুয়ার ঋণ সংক্রান্ত কিছু স্ট্যাম্প চুরির উদ্দেশ্যে একটি চাকু নিয়ে বাড়ির পেছনে ওৎ পেতে ছিল রিমন।

এ সময় গৃহকর্ত্রী এনি বড়ুয়া হঠাৎ ঘর থেকে বের হয়ে রিমনকে দেখে ফেলেন এবং চিৎকার শুরু করেন। ধরা পড়ে যাওয়ার ভয়ে রিমন তার কাছে থাকা চাকু দিয়ে এনি বড়ুয়ার ওপর চড়াও হয় এবং তাকে নির্মমভাবে আঘাত করে।

মায়ের চিৎকার শুনে মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া ঘটনাস্থলে ছুটে এলে খুনি রিমন তাকেও রেহাই দেয়নি। নিজেকে বাঁচাতে প্রিয়ন্তীকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে সে।

এরপর মা-মেয়েকে নিশ্চিত মৃত্যু কোলে ঢেলে দিয়ে এনি বড়ুয়ার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় খুনি।

গ্রেফতারের পর আসামির দেওয়া স্বীকারোক্তি ও দেখানো তথ্য অনুযায়ী পুলিশ তল্লাশি অভিযান পরিচালনা করে।

হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ভিকটিমের বাড়ির পেছনের খাল থেকে এবং ভিকটিম এনি বড়ুয়ার মোবাইল পটিয়া রেললাইনের পাশের একটি ডোবা থেকে উদ্ধার হয়েছে।

চিত্র:- হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং ভিকটিম এনি বড়ুয়ার উদ্ধারকৃত মোবাইল।

জেলা পুলিশ জানিয়েছে, “দুর্গম এলাকা এবং আসামির চতুর আত্মগোপন কৌশল সত্ত্বেও পুলিশের পেশাদার তদন্ত ও সমন্বিত অভিযানের ফলেই দ্রুততম সময়ে এই রোমহর্ষক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সম্ভব হয়েছে।”

চট্টগ্রাম জেলা পুলিশ আরও জানিয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে তারা সর্বদা বদ্ধপরিকর। এই নৃশংস হত্যাকাণ্ডের মামলাটির তদন্ত কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে এবং এর সাথে অন্য কোনো দিক বা সহযোগী জড়িত আছে কিনা তাও গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। আসামিকে দ্রুতই আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

cw-check-https://test.com/

নিউমার্কেটে চাঁদাবাজি নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১১

সমকামিতার অভিযোগে ঢাবির শেখ মুজিব হলে দুই শিক্ষার্থী বহিষ্কার

দানিউবের পানি কমে বন্ধের ঝুঁকিতে রোমানিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

শিশুর চিৎকারে ছুটে এলেন প্রতিবেশীরা, ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১

‎নির্মাণাধীন মাদরাসার তদন্তে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭

গরু পাচারের অভিযোগে ভূরুঙ্গামারীর ভারতীয় সীমান্তে আটক বাংলাদেশি যুবক আজিবর রহমান

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪

বনপাড়া বাইপাসে নাইট্রোজেনবাহী ট্যাংকারে বিকট শব্দ, ছড়িয়ে পড়ল সাদা কুয়াশা

১০

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের মৃত্যুদণ্ড

১১

মাদারীপুরে ভাড়াটিয়ার ঘর থেকে ৩০০ ইয়াবা ও পিস্তল উদ্ধার

১২

শিক্ষার্থীদের জন্য দারুণ খবরঃ আগামীকাল বন্ধ থাকছে স্কুল-কলেজ, নেপথ্যে যে কারণ!

১৩

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা, প্রণয়ন কমিটি

১৪

ধুনটে এসএসসি পরীক্ষায় দুই প্রতিষ্ঠানে সবাই ফেল : মাদরাসা-কলেজ মিলিয়ে অকৃতকার্য ২১ শিক্ষার্থী

১৫

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

১৬

জাতির প্রয়োজনে যতদিন শক্তি থাকবে, মাঠে থাকব: ডা. শফিকুর রহমান

১৭

বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি, ছিনতাই; সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা, আটক ২

১৮

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা, প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

১৯

‎ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা

২০