
নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের ধোপাইপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী নামের এক বৃদ্ধ গত ১২ জুন (শুক্রবার) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী নগরীর চণ্ডিপুর এলাকায় রাজপাড়া থানার পেছনে অবস্থিত ভাড়া বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, তিনি সকালবেলা চা পান করার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এরপর থেকে আর বাসায় ফিরে আসেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের ঘটনায় রাজশাহীর লক্ষ্মীপুর রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজের সময় তার পরনে ছিল হলুদ রঙের পাঞ্জাবি। তিনি নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের ধোপাইপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তাকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে তার ছেলে মোতাহার হোসেন (পুলিশ, আরএমপি)-এর মোবাইল নম্বর ০১৭২২-৫৮৮২৪১ অথবা বড় নাতি মুমিনুর রহমান (এএসআই, ডিএমপি)-এর মোবাইল নম্বর ০১৭৫৯-৪৮০৪৭৩-এ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
পরিবার জানিয়েছে, তার সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কারের ব্যবস্থা করা হবে।
মন্তব্য করুন