মাসুদ রানা মনি, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার ঘর পুড়ে ছাই

Share this news with

‎লক্ষ্মীপুরের রামগঞ্জে সম্পত্তি বিরোধের জের ধরে দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দিয়েছে এক মুক্তিযোদ্ধার বাড়ি। ঘটনাটি ঘটেছে শনিবার( ১৩ জুন) গভীর রাতে উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শরিফপুর ভাটের বাড়ির বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের বসতবাড়িতে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
‎
‎স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, গভীর রাতে হঠাৎ বাড়িতে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের আগেই ঘরের আসবাবপত্র, মূল্যবান মালামাল, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং বসতঘর সম্পূর্ণ রুপে ভষ্মিভূত  হয়ে যায়।
‎
‎অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা ও সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শুক্রবার স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সম্পত্তি নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ করেছেন আবু তাহের।
‎
‎আবু তাহের বলেন, “স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। কিন্তু আজ জীবনের শেষ প্রান্তে এসে নিজ বাড়িতেই নিরাপত্তাহীনতায় ভুগছি। সালিশ বৈঠকে আমাকে ভয়ভীতি দেখানো হয়েছিল। এরপরই আমার বসতবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।
‎
‎এ রির্পোট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন। একই সঙ্গে তারা প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত এবং ন্যায়বিচারের দাবী জানিয়েছেন।
‎
‎এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছি তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের দিনে জেরুজালেম জয় করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি

১

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

২

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অটোরিকশার ৭ যাত্রী নিহত

৩

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

৪

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

৫

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৬

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৮

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৯

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

১০

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

১১

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১২

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১৩

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১৪

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৬

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৭

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৮

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৯

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

২০