সর্বশেষ
||খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে||কুশখালীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়: হাজারো মানুষের ঢল, নগদ অর্থ পুরস্কার বিজয়ীদের||পরিবেশ রক্ষায় পীরগঞ্জে খাল খননের পর দুই ধারে ৭ হাজার গাছ রোপণ||কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় চাটখিলে বর্ণাঢ্য আনন্দ মিছিল||উৎসবমুখর নবীনবরণে মুখরিত বগুড়ার আজিজুল হক কলেজ||ক্ষমতার অপব্যবহারে জমি দখল ও হয়রানির অভিযোগ, মহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ||ধুনটে ট্যাপেন্টাডলসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার, জেলহাজতে প্রেরণ||নওগাঁয় ১০ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার||জবিতে বিশেষ বৃত্তির চেক হস্তান্তর, জবি শিক্ষার্থীরা পাচ্ছেন ৯০০০ টাকা||বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক

ক্ষমতার অপব্যবহারে জমি দখল ও হয়রানির অভিযোগ, মহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

Share this news with

মহাদেবপুর উপজেলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের বিরুদ্ধে জমি দখল, হিন্দু সম্প্রদায়ের লোকজনকে হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার গাহলী বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভুক্তভোগীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডল রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমি দখল, ফসল নষ্ট, পুকুরের মাছ লুটপাটসহ বিভিন্ন ধরনের হয়রানি ও নির্যাতন চালিয়ে আসছেন। এসব বিষয়ে উপজেলা প্রশাসন ও থানায় অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি বলেও দাবি করেন তারা।

ভুক্তভোগী হাসিনা বানু অভিযোগ করেন, তার বসতবাড়ি ভেঙে দেওয়া হয়েছে এবং তাকে দেশ ছাড়ার হুমকিও দেওয়া হয়েছে। তিনি বলেন, থানায় অভিযোগ করতে গেলেও তা গ্রহণ করা হয়নি।

অপর ভুক্তভোগী পরিতোষ মণ্ডল অভিযোগ করেন, সরকার পরিবর্তনের পর আব্দুল মতিন মণ্ডলের প্রভাব ও অনিয়ম আরও বেড়েছে। পারিবারিক সম্পত্তি বিরোধ নিষ্পত্তির নামে তার কাছে দুই লাখ টাকা দাবি করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। এছাড়া রাজনৈতিক পটপরিবর্তনের পর তার মতো অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষের বসতবাড়ি ভাঙচুর ও জোরপূর্বক জমি দখলের ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি।

মানববন্ধন থেকে ভুক্তভোগীরা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

কুশখালীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়: হাজারো মানুষের ঢল, নগদ অর্থ পুরস্কার বিজয়ীদের

পরিবেশ রক্ষায় পীরগঞ্জে খাল খননের পর দুই ধারে ৭ হাজার গাছ রোপণ

কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় চাটখিলে বর্ণাঢ্য আনন্দ মিছিল

উৎসবমুখর নবীনবরণে মুখরিত বগুড়ার আজিজুল হক কলেজ

ক্ষমতার অপব্যবহারে জমি দখল ও হয়রানির অভিযোগ, মহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

ধুনটে ট্যাপেন্টাডলসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার, জেলহাজতে প্রেরণ

নওগাঁয় ১০ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

জবিতে বিশেষ বৃত্তির চেক হস্তান্তর, জবি শিক্ষার্থীরা পাচ্ছেন ৯০০০ টাকা

বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক

১০

বীরগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

ঠাকুরগাঁও জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভা

১২

দেবর-ভাবীর পরকীয়ার জের দোয়ারাবাজারের প্রেমিকযুগল কারাগারে

১৩

মানবিক সহায়তা-বুয়েট শিক্ষার্থী নাসিফের পাশে জেলা প্রশাসন

১৪

জঙ্গল সলিমপুরে পুলিশ-জনতা শিক্ষার্থীদের নিয়ে জমজমাট ফুটবল ম্যাচ

১৫

লালমনিরহাটে ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল

১৬

দৌলতপুরে মুখোশধারীদের হামলা, ব্র্যাক কর্মীর কাছ থেকে দেড় লাখ টাকা লুট

১৭

উজ্জ্বল মিয়া হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৮

ববি শিক্ষার্থী সুজনের ‘থান্ডারবোল্ট’ মিসাইল নিয়ে উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

১৯

কুমিল্লার সাবেক এমপি বাহারকে ফেরত এনে বিচারের দাবিতে বিক্ষোভ

২০