আল মমিন সরকার নাইম, রাবি প্রতিনিধি
১১ জুন ২০২৬, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ উন্মাদনা: বাংলার পাশে রাবির আকাশে উড়ছে ৪৮টি দেশের পতাকা

Share this news with

আজ পর্দা উড়ছে ফুটবল বিশ্বকাপের, আর এই বিশ্বকাপ ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কে সাজাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবির হাসান হিমেল-এর উদ্যোগে ক্যাম্পাসের প্যারিসরোডে বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দেশের পতাকা টানানো হয়েছে।

সরেজমিনে দেখা যায়, পতাকায় বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর জাতীয় পরিচয় ও বৈচিত্র্য ফুটে উঠেছে। পতাকাগুলো ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিশ্বকাপের আগাম উন্মাদনা ছড়িয়ে দিয়েছে। অনেক শিক্ষার্থীকে পতাকার নিচে ছবি তুলতে এবং প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে দেখা গেছে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পাপন মিয়া এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিশ্বকাপকে কেন্দ্র করে ক্যাম্পাসে এমন আয়োজন নতুন মাত্রা যোগ করেছে। এতে একদিকে যেমন বিশ্বকাপের আবহ তৈরি হয়েছে, অন্যদিকে বিভিন্ন দেশের প্রতি সম্মান ও আন্তর্জাতিক সম্প্রীতির বার্তাও পৌঁছে যাচ্ছে।

উদ্যোক্তা আবির হাসান হিমেল জানান, আমি একটি ব্যাতিক্রম উদ্যোগ নিয়েছি আপনারা জানেন, ফুটবল বিশ্বকাপ বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন। খেলাধুলার মাধ্যমে বিভিন্ন দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সেই চিন্তা থেকেই শিক্ষার্থীদের মাঝে বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সবসময়ই ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রাণবন্ত। বিশ্বকাপকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক ও উৎসবমুখর পরিবেশ তৈরির লক্ষ্যেই আমরা ৪৮টি দেশের পতাকা স্থাপন করেছি এবং শিক্ষার্থীরা এটা ইতিবাচকভাবে নিয়েছে এবং শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাচ্ছি, অনেক শিক্ষার্থী প্রিয় দলের পতাকা নিয়ে ছবি উঠছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১

গোবিপ্রবিতে আন্তর্জাতিক অফিস, বায়োলজিক্যাল ইনস্টিটিউট ও আন্তর্জাতিক ভাষা সেন্টারের উদ্বোধন

২

গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স অনুষ্ঠিত

৩

গ্রাম সরকার পদ্ধতি কার্যকর হবে, শিগগিরই আইন পুনঃপ্রবর্তন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাংলামোটর থেকে শাহবাগে এনসিপির মশাল মিছিল

৫

বগুড়ায় প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্যোগে ১ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি শুরু

৬

এক পাতার প্রতিবেদনই বদলে দেয় আতিকুর রহমান রুমনের জীবনের গতিপথ

৭

আইইবি নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত, ভোটগ্রহণ শেষে চলছে গণনার প্রস্তুতি

৮

শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে অস্থিরতা, কারখানা বন্ধের বিকল্প ভাবছে বিজিএমইএ

৯

বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বিএমইউতে আলোচনা ও বৈজ্ঞানিক অধিবেশন

১০

ইউএনও হিসেবে পদায়নযোগ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

১১

বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

উত্তরায় নিষিদ্ধ মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা সভাপতি গ্রেফতার

১৩

উত্তরা পশ্চিমে কৃষকলীগ নেতা সঞ্জয় দত্ত গ্রেফতার

১৪

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যা, পরিত্যক্ত ঘরে মাটিচাপা

১৫

দৌলতপুরে গভীর রাতে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

১৬

নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

১৭

এনবিএ নতুন কার্যনির্বাহী কমিটি, পদ পেলেন বগুড়ার শিব্বীর

১৮

কুষ্টিয়ায় আতঙ্ক ছড়াল কাফনের কাপড় ও চিরকুট, নিরাপত্তাহীনতায় দুই পরিবার

১৯

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা

২০