মোঃ মাসুদ রানা, কুমিল্লা প্রতিনিধি
৫ জুন ২০২৬, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এইডসের ভয়াবহ ঝুঁকিতে কুমিল্লা
একমাসে তিনজনের মৃত্যু, জেলায় মোট আক্রান্ত ৩৮৫ জন

Share this news with

কুমিল্লায় এইচআইভি-এইডসে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। গত মে মাসে তারা মৃত্যুবরণ করেন। এ নিয়ে চলতি বছর মারা গেছেন সাতজন। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হচ্ছে, চলতি বছর যারা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে পাঁচজন পুরুষ যৌনকর্মী এবং ১৮ জন পুরুষ-পুরুষ (সমকামী) যৌনসম্পর্কের মাধ্যমে আক্রান্ত হয়েছেন। এছাড়া তিনজন বিবাহিত সম্পর্কের মাধ্যমে সংক্রমিত হয়েছেন এবং দুজন বিদেশে অবস্থানকালে আক্রান্ত হয়েছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের এইচআইভি-এইডস এইচটিসি/এআরটি সেন্টারের কাউন্সেলর কাম অ্যাডমিন মো. আরিফ হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, কুমিল্লা জেলায় বর্তমানে ৩৮৫ জন এইচআইভি সংক্রমিত রোগী চিকিৎসা নিচ্ছেন।

গতকাল বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে মো. আরিফ হাসান জানান, গত ২৫ মে ২১ বছর বয়সে মৃত্যুবরণ করেন কবির উদ্দিন (ছদ্মনাম)। ১৩ মে মৃত্যুবরণ করেন ৪৯ বছর বয়সী রহিম উদ্দিন (ছদ্মনাম) এবং ৮ মে মৃত্যুবরণ করেন ৩৫ বছর বয়সী মতিন উদ্দিন (ছদ্মনাম)। তারা তিনজনই কুমিল্লা জেলার বাসিন্দা। কবির উদ্দিন (ছদ্মনাম) ২০২১ সালে এইচআইভি সংক্রমিত হিসেবে শনাক্ত হলেও রহিম উদ্দিন (ছদ্মনাম) ও মতিন উদ্দিনের (ছদ্মনাম) ক্ষেত্রে শেষ মুহূর্তে এইচআইভি সংক্রমণ পজিটিভ ধরা পড়ে। এ নিয়ে চলতি বছর কুমিল্লা জেলায় মোট সাতজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে জানুয়ারি মাসে দুইজন, মার্চ মাসে একজন, এপ্রিল মাসে একজন এবং মে মাসে তিনজন মৃত্যুবরণ করেছেন।

এইচআইভি-এইডসে মারা যাওয়া কবির উদ্দিনের (ছদ্মনাম) স্ত্রীর সঙ্গে কথা হয় কুমেক হাসপাতালের এআরটি সেন্টারে। তিনি জানান, “আমাদের একটি শিশু সন্তান আছে। কবির উদ্দিন (ছদ্মনাম) কুমিল্লা ইপিজেডের একটি কারখানার শ্রমিক ছিলেন। আগেই তিনি এইচআইভি পজিটিভ হলেও তা জানাননি। তার মৃত্যুর আগে ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমরা এ তথ্য জানতে পারি। পরে আমার স্বামীর মৃত্যুর পর আমিও কুমিল্লা মেডিকেলে পরীক্ষা করিয়ে জানতে পারি, আমিও এইচআইভি পজিটিভ। যদিও আমার শ্বশুরবাড়ি থেকে এই চিকিৎসা নিতে বাধা দেওয়া হচ্ছে, তারপরও আমি চিকিৎসা নিতে এসেছি।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রিট খারিজ হাইকোর্টে

একটি সহানুভূতির কথাই বাঁচাতে পারে জীবন: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি

১০

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নেই, একক প্রার্থী চায় বিএনপি

১১

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি: বাস্তবতা, আইন ও করণীয়

১৩

নারীকে বাদ দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাব কতটা বাস্তব?

১৪

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

১৫

ডাকসুর উদ্যোগে কবি ফররুখ, আবরার ফাহাদসহ বিভিন্ন বিষয় নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

১৬

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাকায় বিপিএর মানববন্ধন ও সচেতনতামূলক পদযাত্রা

১৭

ঢাবিতে প্রথমবারের মতো চালু হচ্ছে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

১৮

ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

১৯

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাবিতে ‘আলো জ্বালাই, জীবন বাঁচাই’ কর্মসূচি

২০