সর্বশেষ
||কাফরুলে যুবদল নেতা ও বিএনপি কর্মী গুলিবিদ্ধ, অস্ত্রধারী আটক||নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার||বিদেশে উচ্চশিক্ষার রূপরেখা নিয়ে জাবিতে দিনব্যাপী ‘হায়ার স্টাডি ৩৬০°’||বিয়ের আনন্দ না ফুরোতেই সড়ক দুর্ঘটনায় ঝরল যুবকের প্রাণ||‎মাটিরাঙ্গায় গোমতী সড়ক মেরামত করলো বিএনপি, স্বস্তি গোমতীবাসীর||জাবিতে যুক্তির লড়াই, শুরু ডিএফআইআরের বিতর্ক উৎসব||ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত||রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ৯০ দিনের সাংবিধানিক সময়||অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন||বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হলেন এটিএম আবদুল বারী ড্যানি
পারভেজ রহমান, চট্টগ্রাম প্রতিনিধি
২৭ মে ২০২৬, ১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদে ফাঁকা চট্টগ্রামের সুরক্ষায় পুলিশ: মাঠে থাকছে বিশেষ টহল ও চেকপোস্ট

Share this news with

আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটিতে চট্টগ্রাম মহানগরী ও জেলার আইনশৃঙ্খলার সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উৎসবের দিনগুলোতে বিপুল সংখ্যক মানুষ গ্রামের বাড়ি ফেরায় শহর ও গ্রামের ফাঁকা বাড়িঘরকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের চুরি বা ডাকাতির ঘটনা না ঘটে, সে লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিএমপি ও জেলা পুলিশ।

পুলিশ প্রশাসন জানিয়েছে, ঈদের ছুটিতে ফাঁকা আবাসিক এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করাটাই এখন প্রধান চ্যালেঞ্জ। এই সুযোগে সংঘবদ্ধ চোর বা ডাকাত চক্র যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য রাতভর মোটরসাইকেল ও বিশেষ পেট্রোল টিমের টহল বাড়ানো হয়েছে। একই সাথে গুরুত্বপূর্ণ সড়ক, শপিং মল, পশুর হাট ও জনসমাগমস্থলগুলোতে সিসিটিভি নজরদারির পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। শহরের প্রবেশপথগুলোতে বসানো হয়েছে অস্থায়ী তল্লাশি চৌকি (চেকপোস্ট)।

কোরবানির পশুর হাটগুলোকে ঘিরেও নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় এবং জাল নোটের কারবার, অজ্ঞানপার্টি, মলমপার্টি ও পকেটমারদের দৌরাত্ম্য রুখতে মাঠে নেমেছে পুলিশের একাধিক বিশেষ টিম। বড় অঙ্কের আর্থিক লেনদেনের ক্ষেত্রে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে পুলিশি এসকর্ট বা সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী জানান, ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত। পশুর হাট থেকে শুরু করে চামড়া ব্যবসা এবং ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে সমন্বিত পরিকল্পনা কাজ করছে। নাগরিকরা যাতে নিজ নিজ বাসা ফাঁকা রাখার আগে ঘরের নিরাপত্তা নিশ্চিত করেন এবং যেকোনো জরুরি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে যোগাযোগ করেন।

জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গ্রামীণ জনপদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার বাজার ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিট পুলিশিং ও স্থানীয় কমিউনিটি পুলিশকে সক্রিয় করা হয়েছে। এছাড়া মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নজরদারি বাড়ানো হয়েছে। যারা ঘরবাড়ি ছেড়ে গ্রামে যাচ্ছেন, তারা যেন মূল্যবান সামগ্রী নিরাপদ স্থানে রেখে এবং দরজা-জানালা ভালোভাবে লক করে যান।

ঈদের আনন্দ যেন কোনো অপ্রীতিকর ঘটনার কারণে মলিন না হয়, সেজন্য চট্টগ্রাম জেলা ও মহানগরের প্রতিটি কোণায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নজরদারির মাধ্যমে সাধারণ মানুষের মনে স্বস্তি ফেরানোর চেষ্টা চালাচ্ছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদল নেতা ও বিএনপি কর্মী গুলিবিদ্ধ, অস্ত্রধারী আটক

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার

বিদেশে উচ্চশিক্ষার রূপরেখা নিয়ে জাবিতে দিনব্যাপী ‘হায়ার স্টাডি ৩৬০°’

বিয়ের আনন্দ না ফুরোতেই সড়ক দুর্ঘটনায় ঝরল যুবকের প্রাণ

‎মাটিরাঙ্গায় গোমতী সড়ক মেরামত করলো বিএনপি, স্বস্তি গোমতীবাসীর

জাবিতে যুক্তির লড়াই, শুরু ডিএফআইআরের বিতর্ক উৎসব

ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ৯০ দিনের সাংবিধানিক সময়

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হলেন এটিএম আবদুল বারী ড্যানি

১০

বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন বান্দরবানের হাজারো মানুষ

১১

প্লাস্টিক-সিরিঞ্জে ঢেকেছে কৃষিজমি, দুর্ভোগে কৃষক-স্থানীয়দের

১২

দৌলতপুর সীমান্তে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

১৩

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

১৪

জাবিতে সাবেক শিবির কর্মী ‘কামরুলের’ স্মরণে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

১৫

ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন মামলায় শ্যামলের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

প্রতিটি ওয়ার্ডে বয়স্কমুরব্বি ও তরুণ যুবকদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান হবে-সিটি প্রশাসক স্বাধীন

১৭

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ দুষণের কারণ : ওয়াদুদ ভুঁইয়া

১৮

পল্লবী মধ্য থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

১৯

মিরপুরে জামায়াতের সমাবেশ, জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি

২০