অনলাইন ডেস্ক | প্রেস ডেস্ক বিডি
৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রীয় নথিতে পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

Share this news with

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের পদবির আগে দাপ্তরিক চিঠিপত্রে প্রচলিত সম্মানসূচক শব্দ ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে বুধবার (৯ সেপ্টেম্বর) জারি করা এক পরিপত্রে এ বিষয়ে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও অধীনস্থ দপ্তরকে অনুরোধ জানানো হয়েছে।

পরিপত্র অনুযায়ী, সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপ উপস্থাপনের সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ এবং তাদের অধীনস্থ দপ্তরগুলোতে এই নির্দেশনা অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো দাপ্তরিক যোগাযোগ, নথি ও সারসংক্ষেপেও পদবির পূর্বে এ ধরনের শব্দ ব্যবহার না করার জন্য অনুরোধ করা হয়েছে।

অর্থাৎ, রাষ্ট্রীয় দাপ্তরিক নথিতে সংশ্লিষ্ট ব্যক্তির নামের পরিবর্তে তাঁর সাংবিধানিক বা সরকারি পদবিকে প্রাধান্য দিয়ে উল্লেখ করার বিষয়টি নিশ্চিত করতে চায় সরকার।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট স্বর্ণ-নগদ টাকা

১

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করার দাবি

২

বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

৩

সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণে নতুন নিয়ম, দৈনিক ৩৫০০ জনের অনুমতি

৪

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ২৯ অক্টোবর

৫

‎কুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

৬

রোয়াংছড়িতে প্রবারণা পূর্ণিমা ঘিরে উৎসবের প্রস্তুতি, তৈরি হচ্ছে ফানুস ও রথ

৭

জাইমা রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চক্ষুচিকিৎসা

৮

নোয়াখালীতে তরুণকে গুলি, মোটরসাইকেল ছিনতাই

৯

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১১

৯ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

১২

ধুনটে ফার্নিচার কারখানায় চুরি, খোয়া গেছে ২ লাখ টাকার মালামাল

১৩

ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, ভাড়া শুরু ৬৮৫ টাকা

১৪

ভেড়ামারায় অপরাধ দমনে তৎপর পুলিশ, ২০ দিনের অভিযানে গ্রেপ্তার ২২

১৫

মরণফাঁদে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতু, ঝুঁকিতে যান চলাচল

১৬

উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৭

শীতের আগাম সবজি চাষে সরগরম ধুনটের মাঠ

১৮

জাতীয় প্রেসক্লাবে সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত

১৯

তেল-গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেডিপির বিক্ষোভ সমাবেশ

২০