অনলাইন ডেস্ক | প্রেস ডেস্ক বিডি
৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহাসড়কে স্লিপার বাস চলবে কি না, সিদ্ধান্ত বিআরটিএর অনুমোদনেই

Share this news with

মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে বাস মালিকদের সংগঠনের করা আবেদনে কোনো অনুমোদন দেননি হাইকোর্ট। আদালত স্পষ্ট করেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন ছাড়া কোনো ধরনের বাস মহাসড়কে চলাচল করতে পারবে না।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন।

আদালতে বিআরটিএর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বিষয়টি জানান।

আইনজীবী বলেন, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মহাসড়কে এসব বাস পরিচালনার অনুমতি চাওয়া হয়েছিল। তবে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী যানবাহনের নির্ধারিত কারিগরি বৈশিষ্ট্য ও অনুমোদনের বিষয়টি আদালতের সামনে তুলে ধরা হয়েছে।

তিনি জানান, আইনে নির্ধারিত কারিগরি স্পেসিফিকেশন অমান্য করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য সংক্রান্ত বিধান রয়েছে। এসব বিধান লঙ্ঘনের ক্ষেত্রে আইনের ৮০ ও ৮৪ ধারায় শাস্তির বিধান রয়েছে। অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড এবং তিন লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারে না—সড়ক পরিবহন আইনের ২৮ ধারায় এমন বিধান রয়েছে বলেও আদালতকে অবহিত করা হয়।

বিআরটিএর আইনজীবীর ভাষ্য অনুযায়ী, বর্তমানে যেসব বাসকে সংস্থাটি নির্দিষ্ট রুটে চলাচলের অনুমোদন দিয়েছে, কেবল সেসব অনুমোদিত যানবাহনই সড়কে চলাচল করতে পারবে। স্লিপার বাস পরিচালনার জন্য প্রয়োজনীয় অনুমোদন না থাকায় হাইকোর্টও এ ধরনের বাস চলাচলের কোনো অনুমতি দেননি।

ফলে মহাসড়কে স্লিপার বাস পরিচালনার বিষয়ে মালিক সমিতির প্রত্যাশিত অনুমোদন আপাতত পাওয়া গেল না।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যাত্রীবাহী বাসে ১,৯৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাষ্ট্রীয় নথিতে পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

মহাসড়কে স্লিপার বাস চলবে কি না, সিদ্ধান্ত বিআরটিএর অনুমোদনেই

‎ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কবিরহাটের আবু বক্করের

ডাকসুর উদ্যোগে জাতীয় গল্প ও উপন্যাস প্রতিযোগিতার স্মারক গ্রন্থ ও নির্বাচিত উপন্যাস উন্মোচন

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ৬ষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী

সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি বইমেলার ৭ম দিন অনুষ্ঠিত

জীবনসত্ত্ব সংরক্ষিত রেখে হেবা আইন পাশের দাবিতে ওলামা মাশায়েখদের মতবিনিময় সভা

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য

১০

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

১১

ভাইভার নামে দলীয়করণ মানি না, নোবিপ্রবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

১২

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘নুরে মুজাসসাম কনফারেন্স ও সীরাত অলিম্পিয়াড’

১৩

সলঙ্গায় সাংবাদিককে অপহরণের চেষ্টায় থানায় লিখিত অভিযোগ

১৪

আদমদীঘিতে ৩ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

১৫

চিত্রনায়িকা বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

১৬

ডাকসুর ‘গেস্টরুম-গণরুম’ গ্রন্থের মোড়ক উন্মোচন

১৭

বগুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি ও ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

১৮

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

২০