সর্বশেষ
||কমলগঞ্জে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দুইটি গ্ৰাম প্লাবিত||দোয়ারাবাজারে ভাগ্নের হাতে খালা খুন, ঘাতকসহ আটক ৩||ত্যাগের মহিমায় বগুড়াবাসীকে জেলা ছাত্রদলের ঈদ শুভেচ্ছা||বিগত দুই সরকার প্রাইভেট খাত থেকে লুটপাট করার জন্য বিদেশি দাতা সংস্থার কাছ থেকে টিকা সংগ্রহ করেনি – স্বাস্থ্য মন্ত্রী||বগুড়ার শেরপুরে চোর সন্দেহে যুবক আটক||চাকরির টোপে রাশিয়া নিয়ে সেনাবাহিনীতে বিক্রির অভিযোগ, দোষীদের শাস্তি দাবি পরিবারের||কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়ার সড়কে গাছ উপড়ে জনবিঘ্নিত||নগরীর নিরাপত্তা জোরদারে অ্যাকশনে সিএমপি||Unibrains’ এর উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত||পবিত্র ঈদুল আযহায় প্রবাসীদের অর্থায়নে HRHES’র উদ্যোগে মনোহরদীতে ঈদ সামগ্রী বিতরণ

চাকরির টোপে রাশিয়া নিয়ে সেনাবাহিনীতে বিক্রির অভিযোগ, দোষীদের শাস্তি দাবি পরিবারের

Share this news with

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার চার যুবককে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে গিয়ে রাশিয়ান সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারগুলো।

একই সঙ্গে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও চার যুবককে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টার দিকে প্রেসক্লাব পাটগ্রামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত ভুক্তভুগী ৪ যুবক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নাজমুল আলম সৌমিকের বড় বোন আইরিন আক্রার। তিনি বলেন, তার ছোট ভাই নাজমুল আলম সৌমিকসহ আল মামুন, আল আমিন ও মেহেদী হাসানকে বিদেশে উচ্চ বেতনের চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে রাশিয়ায় পাঠানো হয়।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাটগ্রাম উপজেলা যুব বিভাগের সভাপতি ইউনুস আলী, পাটগ্রাম পৌর শাখার সভাপতি সোহেল রানা এবং রানার দোকানের কর্মচারী মাহিন—এই তিনজন মিলে চার যুবকের কাছ থেকে প্রায় ৩৬ লাখ টাকা হাতিয়ে নেন। পরে গত ৭ মে ২০২৬ তারিখে কাজের ভিসায় তাদের রাশিয়ায় পাঠানো হয়।

‎পরিবারগুলোর দাবি, রাশিয়ায় পৌঁছানোর পর স্থানীয় দালাল চক্র তাদের পাসপোর্ট, ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয় এবং পরে তাদের রাশিয়ান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। বর্তমানে ওই চার বাংলাদেশি ইউক্রেনের দখলকৃত অঞ্চলে রাশিয়ান বাহিনীর নিয়ন্ত্রণে মানবেতর অবস্থায় রয়েছেন বলে অভিযোগ করা হয়।

‎সংবাদ সম্মেলনে আইরিন আক্রার বলেন, “তারা সবাই সহজ-সরল ও শান্তিপ্রিয় মানুষ। চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে তাদের জীবন ঝুঁকির মুখে ফেলে দেওয়া হয়েছে। আমরা সরকারের হস্তক্ষেপ কামনা করছি এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

‎এ বিষয়ে অভিযুক্ত ইউনুস আলীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলগঞ্জে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দুইটি গ্ৰাম প্লাবিত

দোয়ারাবাজারে ভাগ্নের হাতে খালা খুন, ঘাতকসহ আটক ৩

ত্যাগের মহিমায় বগুড়াবাসীকে জেলা ছাত্রদলের ঈদ শুভেচ্ছা

বিগত দুই সরকার প্রাইভেট খাত থেকে লুটপাট করার জন্য বিদেশি দাতা সংস্থার কাছ থেকে টিকা সংগ্রহ করেনি – স্বাস্থ্য মন্ত্রী

বগুড়ার শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

চাকরির টোপে রাশিয়া নিয়ে সেনাবাহিনীতে বিক্রির অভিযোগ, দোষীদের শাস্তি দাবি পরিবারের

কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়ার সড়কে গাছ উপড়ে জনবিঘ্নিত

নগরীর নিরাপত্তা জোরদারে অ্যাকশনে সিএমপি

Unibrains’ এর উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আযহায় প্রবাসীদের অর্থায়নে HRHES’র উদ্যোগে মনোহরদীতে ঈদ সামগ্রী বিতরণ

১০

মৌলভীবাজারে কুরবানির হাঁটে “কালো মানিক”

১১

দুপুরে শিবির, রাতে ছাত্রদল, নৈশভোজে নারী এবং অমুসলিমদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা

১২

প্রথমবারের মতো ‘নেচার ইনডেক্সে’ স্থান পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

১৩

‎খাগড়াছড়িতে চাঁদা না পেয়ে স্কেভেটারে আগুন

১৪

চীন সফর তালিকায় জায়গা হয়নি আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্বকারী রাবি ছাত্রদল নেতা রিদয়ের

১৫

ভিজিএফের চাল চাইতে গিয়ে নারীকে মারধরের অভিযোগ, অভিযুক্ত নারী ইউপি সদস্য

১৬

মহাদেবপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত আদিবাসীদের মাঝে নারী ইউপি সদস্যের ঈদ উপহার

১৭

সাবেক স্বামীর সন্তান অপহরণের চেষ্টার অভিযোগে চাটখিলে নারী গ্রেফতার

১৮

নিয়ামতপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নগদ অর্থ বিতরণ

১৯

লালমনিরহাটে নজরুল জয়ন্তী উদযাপন

২০