মেহেরুবান হাবিব, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
২৬ মে ২০২৬, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাকরির টোপে রাশিয়া নিয়ে সেনাবাহিনীতে বিক্রির অভিযোগ, দোষীদের শাস্তি দাবি পরিবারের

Share this news with

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার চার যুবককে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে গিয়ে রাশিয়ান সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারগুলো।

একই সঙ্গে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও চার যুবককে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টার দিকে প্রেসক্লাব পাটগ্রামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত ভুক্তভুগী ৪ যুবক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নাজমুল আলম সৌমিকের বড় বোন আইরিন আক্রার। তিনি বলেন, তার ছোট ভাই নাজমুল আলম সৌমিকসহ আল মামুন, আল আমিন ও মেহেদী হাসানকে বিদেশে উচ্চ বেতনের চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে রাশিয়ায় পাঠানো হয়।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাটগ্রাম উপজেলা যুব বিভাগের সভাপতি ইউনুস আলী, পাটগ্রাম পৌর শাখার সভাপতি সোহেল রানা এবং রানার দোকানের কর্মচারী মাহিন—এই তিনজন মিলে চার যুবকের কাছ থেকে প্রায় ৩৬ লাখ টাকা হাতিয়ে নেন। পরে গত ৭ মে ২০২৬ তারিখে কাজের ভিসায় তাদের রাশিয়ায় পাঠানো হয়।

‎পরিবারগুলোর দাবি, রাশিয়ায় পৌঁছানোর পর স্থানীয় দালাল চক্র তাদের পাসপোর্ট, ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয় এবং পরে তাদের রাশিয়ান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। বর্তমানে ওই চার বাংলাদেশি ইউক্রেনের দখলকৃত অঞ্চলে রাশিয়ান বাহিনীর নিয়ন্ত্রণে মানবেতর অবস্থায় রয়েছেন বলে অভিযোগ করা হয়।

‎সংবাদ সম্মেলনে আইরিন আক্রার বলেন, “তারা সবাই সহজ-সরল ও শান্তিপ্রিয় মানুষ। চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে তাদের জীবন ঝুঁকির মুখে ফেলে দেওয়া হয়েছে। আমরা সরকারের হস্তক্ষেপ কামনা করছি এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

‎এ বিষয়ে অভিযুক্ত ইউনুস আলীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১০

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১১

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

১২

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

১৩

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

১৪

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

১৫

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১৬

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

১৭

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

১৮

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

২০