তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
৯ মার্চ ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের ড্রোন হামলায় নিহত সালেহ আহমদের জানাযা মৌলভীবাজারে সম্পন্ন

ছবি—পরিবারের সদস্যদের কাছে ইরানের ড্রোন হামলায় নিহত প্রবাসী সালেহ আহমদের মরদেহ হস্তান্তর করছেন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

Share this news with

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রবাসী সালেহ আহমদের জানাজা ও দাফন সম্পন্ন  করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেল ৫টায় বড়লেখা পৌরসভার গাজিটেকা শাহী ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

এর আগে দুপুর ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সালেহ আহমদের মরদেহ এসে পৌঁছায়। সেখানে সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিজে উপস্থিত থেকে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করেন। বিকেল ৩টায় মরদেহ বড়লেখায় নিজ বাড়িতে নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় এলাকাজুড়ে। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী ভিড় জমান।

জানাজা অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন, সরকারি তৎপরতায় দ্রুততম সময়ের মধ্যে মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। নিহত সালেহ আহমদের পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। ইতোমধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক সহায়তা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮শে ফেব্রুয়ারি আরব আমিরাতের আজমান প্রদেশে ইফতারের পর জরুরি খাদ্য ও পানীয় সরবরাহের কাজে বের হয়েছিলেন সালেহ আহমদ। ওই সময় ইরান থেকে চালানো ড্রোন হামলার শিকার হন তিনি। আকাশে হঠাৎ উজ্জ্বল আগুনের গোলার মতো বস্তুর বিস্ফোরণে সালেহ আহমদ গুরুতর আহত হন। পুলিশ ও সিভিল ডিফেন্স তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘ ১১ বছর পর বড় কোনো ছুটিতে দেশে আসার কথা ছিল সালেহ আহমদের, কিন্তু তার আগেই এক আকস্মিক হামলায় প্রাণ হারালেন এই রেমিট্যান্স যোদ্ধা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত’ থাকার ঘোষণা

দাউদকান্দিতে প্রাইভেটকারে মিলল ১০০ কেজি গাঁজা, পুলিশের অভিযানে চালক উধাও

দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদেশি স্বার্থের প্রতিবাদে প্রেসক্লাব এলাকায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ

নওগাঁয় ১৭ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

ভূরুঙ্গামারীতে হোটেলে পুলিশের অভিযান, ৭ হাজার ইয়াবার তথ্য

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

বগুড়ায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রেলস্টেশনে বিক্ষোভ মিছিল

১০

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

১১

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

১২

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

১৩

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

১৪

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

১৫

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

১৬

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

১৭

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

১৮

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

১৯

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

২০