উজ্জ্বল রায়, জবি প্রতিনিধি
১৫ মে ২০২৬, ৯:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জবি আইনজীবী সমিতির সভাপতি তরিকুল, সম্পাদক পলাশ

Share this news with

দেশের বিভিন্ন আদালতে আইন পেশায় নিয়োজিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে ২২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অ্যাডভোকেট তরিকুল ইসলামকে সভাপতি, অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনার জন্য গঠিত ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান কমিশনার মো: মাহফুজার রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ মে পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী জগন্নাথ ইউনিভার্সিটি লইয়া’র্স এসোসিয়েশন নির্বাচন ২০২৬-২০২৭ এর প্রতিদ্বন্ধীতাপূর্ণ পদগুলোতে নমিনেশন যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন বিভিন্ন পদে ২৫ টি পদের বিপরীতে ২২টি বিক্রিত নমিনেশন ফরমের মধ্যে ২২ জন প্রার্থী বৈধ হিসেবে গৃহীত হয়। এসব পদের প্রার্থীর বিপরীতে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনের প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা সম্ভব হয়নি।

ছবি: জগন্নাথ ইউনিভার্সিটি লইয়া’র্স এসোসিয়েশন এর সদস্যবৃন্দ।

কমিটিতে সহ-সভাপতি পদে পারুল আক্তার ও মো: আলী আকবর হোসাইন (আকাশ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: মেহেদী হাসান ও মো: শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে শহিদুল ইসলাম ও মাহমুদুল হাসান (রিপন) নির্বাচিত হয়েছেন।

এছাড়া ট্রেজারার হিসেবে আব্দুল্লাহ আল আরীফ, অফিস সম্পাদক মো: ওয়াহেদুর রহমান সাজ্জাদ, প্রচার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নাইমুর রহমান নাবিল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তৌহিদুল ইসলাম শান্ত, আইনজীবী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো: আশরাফুল ইসলাম, সমাজকল্যাণ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মো: মনির হোসাইন ইমন ও নারী বিষয়ক সম্পাদক পদে নাসরিন সুলতানা নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সদস্য পদে নির্বাচিত ৭ জন হলেন- জাহিদুল হাসান, মাহদী হাসান মারুফ, মো: তৌহিদুজ্জামান আকাশ, মো: রোমান মিয়া, লাকী আক্তার, মাসুদ রানা ও মোছা. সামিরা আক্তার।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ নিয়ন্ত্রণে শেরপুর থানা পুলিশের কঠোর অবস্থান

নোবিপ্রবিতে অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি, শোকজ দুই শিক্ষককে

বান্দরবানে ৫% কোটা পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মিছিল-সমাবেশ

সাভারে এসআই আলতাফ হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাবি ক্যাম্পাসে ২০০ ডাস্টবিন স্থাপনের উদ্যোগ, উপাচার্যের সঙ্গে ছাত্রদলের বৈঠক

বান্দরবানে ২৪৪ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ডাকসুর এক বছরের কার্যক্রমের বিবরণ উপস্থাপন

বগুড়ায় ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের কমিটি পুনর্গঠন, সভাপতি সলিমুল্লাহ ও সম্পাদক মামুন

দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, আটক তিন

১০

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পানি উৎপাদন, প্রতিষ্ঠানকে জরিমানা

১১

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে মিরপুরে যুবদলের বিক্ষোভ

১২

ধুনটে থাবা বসাচ্ছে অনলাইন জুয়া, আসক্ত হচ্ছে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ

১৩

থানচিতে আগুনে পুড়ল ১৩ দোকান

১৪

ছাড়পত্র-লাইসেন্স ছাড়াই বান্দরবানের অধিকাংশ করাতকল

১৫

ইতিহাস বিকৃতির চক্রান্তের বিরুদ্ধে ঢাবিতে ছাত্র ফেডারেশনের সংহতি সমাবেশ

১৬

ধুনটে ১১ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

১৭

বগুড়ায় ধর্ষণ ও মাদক মামলায় গ্রেপ্তার ৪, ইয়াবার চালান জব্দ

১৮

ডাকসুর ক্ষতিগ্রস্ত সংগ্রহশালা পরিদর্শন ইউটিএল প্রতিনিধিদলের

১৯

রাজশাহীতে আলিফ ট্রেডার্স বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

২০