
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নাট্য সংগঠন থিয়েটার-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৩ মে) সংগঠনটির উপদেষ্টা ও বাংলা বিভাগের অধ্যাপক ড. সাইফুজ জামান, সংগঠনির সাবেক সভাপতি সাইফুন্নাহার লাকী ও সম্পাদক নাইমুল ফারাবি ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেয়।
কমিটিতে চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রণয় কর্মকারকে সভাপতি এবং একই বিভাগের একই বর্ষের যুক্তা জ্যোতি গোলদারকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
২০ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি আর্য পাল, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল মান্নান আশেক, যুগ্ম-সাধারণ সম্পাদক মিথিলা ফারজানা, সাংগঠনিক সম্পাদক সংগীত কুমার, সহ-সাংগঠনিক সম্পাদক সুলতানা আক্তার মিম, অর্থ সম্পাদক তানমিন জাহান, সহ-অর্থ সম্পাদক শিহাব আলী, দপ্তর সম্পাদক মাহমুদ হাসিব, উপ-দপ্তর সম্পাদক সুরাইয়া শেখ মিম, প্রচার সম্পাদক মুহিবুল্লাহ নোমান, উপ-প্রচার সম্পাদক তরুণ বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তৌফিক ইমরোজ, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মামুন ইসলাম।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য রয়েছেন শাহেদ বিশ্বাস, তমাল বিশ্বাস, খাইরুল ইসলাম প্রান্ত, অন্তর ঘোষ এবং মাকতাব হাসান সিয়াম।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক যুক্তা জ্যোতি বলেন, সম্মিলিত সৃজনশীলতা, সাংগঠনিক শৃঙ্খলা ও নাট্যচর্চার ধারাবাহিকতা বজায় রেখে আমরা একটি মানবিক ও প্রগতিশীল থিয়েটার আন্দোলন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। সকলের সহযোগিতা ও অংশগ্রহণেই আগামী দিনের পথচলা আরও সমৃদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি।
সভাপতি প্রণয় কর্মকার বলেন, এই সংগঠন শুধু শিল্পচর্চার ক্ষেত্র নয়, বরং মানবিকতা, প্রতিবাদ ও সৃজনশীল চেতনার একটি প্রাণময় মঞ্চ। সকল সদস্যকে সঙ্গে নিয়ে পারস্পরিক শ্রদ্ধা, ঐক্য ও দায়বদ্ধতার মধ্য দিয়ে থিয়েটারের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করার প্রত্যয়ে আমরা কাজ করে যাব।
মন্তব্য করুন