আবদুল মোতালেব, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৬, ৬:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালীর চাটখিলে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

Share this news with

নোয়াখালীর চাটখিল উপজেলায় জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত সাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর খাল পাড়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে সাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর থেকে মমিনপুরের ডুমুরিয়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবি, চাটখিল থানার অফিসার ইনচার্জ আব্দুল মুন্নাফ, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে কৃষিখাতকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি সংকটের কারণে খাদ্য উৎপাদন বৃদ্ধি এখন সময়ের দাবি। তিনি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে সেচ ব্যবস্থা উন্নত হবে, কৃষকরা উপকৃত হবেন এবং কৃষি উৎপাদন বাড়বে।

বক্তারা আরও বলেন, নোয়াখালী অঞ্চলে দীর্ঘদিনের জলাবদ্ধতা একটি বড় সমস্যা। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় ফসলের ক্ষতি হয় এবং জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়। খালগুলো পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক করা গেলে এ সমস্যা অনেকাংশে কমে আসবে।

অনুষ্ঠানে জানানো হয়, “অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি” প্রকল্পের আওতায় এই খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর জন্য অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে একদিকে যেমন এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, অন্যদিকে দরিদ্র জনগণের আর্থিক সহায়তাও নিশ্চিত হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও অচল হয়ে থাকায় বর্ষা মৌসুমে পানি জমে থাকত। ফলে কৃষিজমি নষ্ট হওয়া ছাড়াও চলাচলে বিঘ্ন ঘটত। তারা আশা প্রকাশ করেন, খালটি পুনঃখনন সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি ও পরিবেশে ইতিবাচক প্রভাব পড়বে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে খাল পুনঃখনন কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত তদারকি করবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘিতে ৩ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

চিত্রনায়িকা বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

ডাকসুর ‘গেস্টরুম-গণরুম’ গ্রন্থের মোড়ক উন্মোচন

বগুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি ও ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

লংমার্চ আর সংসদের বক্তব্যে অমিল, জামায়াতকে নিয়ে চরমোনাই পীরের কড়া সমালোচনা

‎হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে প্যাবের আলোচনা সভা ও র‍্যালি

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

১০

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

১১

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

১২

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৩

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

১৪

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

১৫

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

১৬

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

১৭

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

১৮

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

১৯

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

২০