
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মিরপুর-১৪ এলাকার কাফরুল সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টা ১০ মিনিটে মিরপুর-১৪ এলাকায় পি অ্যান্ড এমের বিপরীত পাশে স্টেশনটির উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে নির্মিত এ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন