জান্নাতুন ফারজানা, বেরোবি প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাকসুর টাকা ‘আত্মসাতের’ অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে, এক বছরেও হয়নি নির্বাচন

Share this news with

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রায় এক বছর আগে মনোনয়ন ফরম বিক্রি করে প্রার্থীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হলেও শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়নি। কয়েক দফায় তফসিল ঘোষণা ও পরিবর্তনের পর স্থগিত হয়ে যায় নির্বাচনী কার্যক্রম। এর মধ্যে অনেক প্রার্থীর ছাত্রত্ব শেষ হয়েছে, কেউ কেউ যোগ দিয়েছেন চাকরিতে। দীর্ঘদিন নির্বাচন ঝুলে থাকায় একদিকে প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, অন্যদিকে মনোনয়ন ফরম বিক্রির অর্থের হিসাব নিয়েও প্রশ্ন উঠেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ব্রাকসু নির্বাচনের জন্য কেন্দ্রীয় সংসদের পাশাপাশি তিনটি আবাসিক হল সংসদের নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। হল তিনটি হলো মুখতার ইলাহী হল, বিজয়-২৪ হল ও ফেলানী হল। কেন্দ্রীয় সংসদে ১৩টি এবং প্রতিটি হল সংসদে নয়টি করে মোট ২৭টি পদে নির্বাচন হওয়ার কথা ছিল। সব মিলিয়ে কেন্দ্রীয় ও তিনটি হল সংসদে ৪০টি পদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়।

এক প্যানেলের ফরমেই ১৩ হাজার ৩০০ টাকা নির্বাচনে মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছিল কেন্দ্রীয় সংসদের প্রতিটি ফরম ৪০০ টাকা এবং হল সংসদের প্রতিটি ফরম ৩০০ টাকা। সে হিসাবে কেন্দ্রীয় সংসদের ১৩টি পদের ফরমের মূল্য দাঁড়ায় ৫ হাজার ২০০ টাকা। অন্যদিকে তিনটি হল সংসদের ২৭টি পদের ফরমের মূল্য ৮ হাজার ১০০ টাকা। অর্থাৎ একটি পূর্ণাঙ্গ প্যানেলের ৪০টি মনোনয়ন ফরম সংগ্রহে ব্যয় হয় ১৩ হাজার ৩০০ টাকা।

সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, শিবির সমর্থিত একটি প্যানেল থেকে কেন্দ্রীয় ও তিনটি হল সংসদ মিলিয়ে প্রায় ৪০টি ফরম সংগ্রহ করা হয়েছিল। একইভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থিত আশিকুর রহমান আশিকের নেতৃত্বাধীন প্যানেল থেকেও প্রায় ৪০টি ফরম সংগ্রহ করা হয়। সে হিসাবে শুধু এই দুটি প্যানেলের ফরম বিক্রি থেকেই প্রায় ২৬ হাজার ৬০০ টাকা সংগ্রহ হওয়ার কথা। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ফলে সব মিলিয়ে সংগৃহীত অর্থের পরিমাণ আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ড্রাগ টেস্ট ও হল ক্লিয়ারেন্সেও ব্যক্তিগত ব্যয় মনোনয়ন ফরম সংগ্রহের পাশাপাশি নির্বাচনে প্রার্থী হতে প্রত্যেককে বিশ্ববিদ্যালয়ের বাইরের একটি মেডিকেল প্রতিষ্ঠান থেকে ড্রাগ টেস্ট করাতে হয়েছিল। এ জন্য প্রত্যেক প্রার্থীকে ব্যক্তিগতভাবে প্রায় এক হাজার টাকা ব্যয় করতে হয়েছে। তবে এই অর্থ বিশ্ববিদ্যালয় বা নির্বাচন কমিশনকে দেওয়া হয়নি; প্রার্থীরা নিজস্ব অর্থে বাইরের মেডিকেল প্রতিষ্ঠান থেকে পরীক্ষা করিয়েছেন।

এ ছাড়া আবাসিক হলের শিক্ষার্থীদের হল ক্লিয়ারেন্স সংগ্রহ করতে হয়েছে। কোনো শিক্ষার্থীর হলে বকেয়া পাওনা থাকলে তা পরিশোধ করে ক্লিয়ারেন্স নিতে হয়েছে। ফলে মনোনয়ন ফরমের মূল্য, ড্রাগ টেস্ট ও হলের বকেয়া পরিশোধসহ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিতে গিয়ে প্রার্থীদের বাড়তি অর্থ ব্যয় করতে হয়েছে।

ছাত্রত্ব শেষ, চাকরিতে সাবেক ভিপি প্রার্থী নির্বাচন ঘিরে দীর্ঘসূত্রতার প্রভাব পড়েছে প্রার্থীদের ব্যক্তিগত জীবনেও। এক বছর আগে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করা অনেক শিক্ষার্থীর ছাত্রত্ব ইতিমধ্যে শেষ হয়েছে। তাঁদের কেউ কেউ পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করেছেন।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী রহমত আলী ব্রাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সম্প্রতি পড়াশোনা শেষ করে তিনি চাকরিতে যোগ দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন চাকরি-বাকরি নিয়ে আছি। এসব নিয়ে এখন আর বলার কিছু নেই। সে সময় নানা টালবাহানা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন দেয়নি।’

তৎকালীন সম্ভাব্য ভিপি প্রার্থীদের মধ্যে আরও একজন বর্তমানে চাকরিতে যোগ দিয়েছেন বলে জানা গেছে। ফলে দীর্ঘদিন নির্বাচন স্থগিত থাকায় আগের প্রার্থীদের অনেকের জন্য নির্বাচনে অংশগ্রহণের বাস্তবতা বদলে গেছে। নতুন করে নির্বাচন আয়োজন করা হলে তাঁদের প্রার্থিতা বা অংশগ্রহণের সুযোগ কীভাবে নির্ধারিত হবে, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

গঠনতন্ত্র সংশোধনের দাবি, ফরম কেনেনি ছাত্রদল ব্রাকসু নির্বাচনের আগে ছাত্র সংসদের গঠনতন্ত্রের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি রয়েছে দাবি করে তা সংশোধনের আহ্বান জানিয়েছিল ছাত্রদল। পাশাপাশি সংসদের পদসংখ্যা ও ক্ষমতা বাড়ানোর দাবিও তুলেছিল সংগঠনটি। এসব দাবি পূরণ না হওয়ায় তারা তখন মনোনয়ন ফরম সংগ্রহ করেনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, ‘ব্রাকসুর সংবিধানে বেশ কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে। সেগুলো সংশোধন করে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া উচিত। আমরা ছাত্রদলের পক্ষ থেকে এ দাবি জানিয়ে আসছি। পাশাপাশি পদসংখ্যা বৃদ্ধি করতে হবে এবং ছাত্র সংসদের যে ক্ষমতা, তা আরও বাড়াতে হবে। কারণ, ছাত্র সংসদের ক্ষমতা খর্ব করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা খুব শিগগিরই বিভিন্ন ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসব এবং তাঁদের মতামত নেব।’

মনোনয়ন ফি ও ছাত্র সংসদের অর্থ নিয়ে প্রশ্ন ব্রাকসু নির্বাচন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমেদুল হক আলবির। তিনি বলেন, ‘ব্রাকসুর কথা মনে পড়লে দীর্ঘশ্বাস ফেলতে হয়। শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কত আন্দোলন-সংগ্রামই না করতে হয়েছে! কিন্তু শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে। কারণ, ভিসি যেকোনো মূল্যে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছেন।’

তিনি আরও অভিযোগ করে বলেন, ‘পরিস্থিতি এমন ছিল যে, নির্বাচনের পরও তাঁকে ক্ষমতায় থাকতে হবে। তাই শিক্ষার্থীদের অধিকার খর্ব করে হলেও তিনি ক্ষমতায় থাকতে চেয়েছেন। আর এর সঙ্গে ছিল ছাত্রদল। ব্রাকসু বানচাল করার জন্য তারা কোনো চেষ্টাই বাকি রাখেনি।’

মনোনয়ন ফি নিয়ে প্রশ্ন তুলে আলবির বলেন, ‘ভিসিসহ এই প্রশাসন ব্রাকসুর কথা বলে তা বাস্তবায়ন না করে বরং প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন ফি নিয়েছে। আমরা জানি না, আমাদের কাছ থেকে নেওয়া সেই ফি কী কাজে ব্যয় করা হয়েছে! এটাকে তো আত্মসাতের অভিযোগ হিসেবেও দেখা যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘শুধু মনোনয়ন ফি-ই নয়, শিক্ষার্থীরা ভর্তির সময় নিয়মিত ছাত্র সংসদের জন্য নির্ধারিত ফি দিয়ে আসছে। সেই টাকাগুলোর কী হচ্ছে?’

টাকা অফিসে রয়েছে, দাবি নির্বাচন কমিশনারের
ব্রাকসুর অর্থের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার মাসুদ রানা বলেন, ‘ব্রাকসুর টাকা হিসাব অফিসে আছে।’

নির্বাচন আয়োজনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যখনই চাইবে, তখনই ব্রাকসু নির্বাচন হবে।’

অন্যদিকে ব্রাকসু নির্বাচন ও মনোনয়ন ফরমের অর্থ ফেরতের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘শিক্ষার্থীরা যেদিন চাইবে, সেদিনই ব্রাকসু নির্বাচন হবে। আর যে টাকা রয়েছে, তা খুব শিগগিরই ফেরত দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘অনেকের ছাত্রত্ব শেষ হয়ে গেছে। তাঁদের প্রার্থিতা বাতিল হবে। সবকিছু ঠিকঠাক হলে পুনরায় নির্বাচনী কার্যক্রম শুরু করতে হবে।’

এদিকে নির্বাচনের ভবিষ্যৎ সময়সূচি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, ‘শিক্ষার্থীরা জানে নির্বাচন কবে হবে।’

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালাও-পোড়াও ও গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ

১

মিরপুর-১৪ কাফরুলে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন

২

বিশ্ব আকুপাংচার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত

৩

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

৪

রংপুরে ‘অপরাজেয় তারুণ্য ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল’

৫

আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

৬

ব্রাকসুর টাকা ‘আত্মসাতের’ অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে, এক বছরেও হয়নি নির্বাচন

৭

রাজনৈতিক পটপরিবর্তনের পরও কুড়িগ্রামে সক্রিয় বালু সিন্ডিকেট, সৌরভ-মুকুলের বিরুদ্ধে নিয়ন্ত্রণের অভিযোগ

৮

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৯

বগুড়ায় নতুন থানা ও পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে প্রশাসনিক কাঠামো

১০

চকরিয়ায় চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন, ২ জন গ্রেপ্তার

১১

সান্তাহার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সাজু গ্রেপ্তার

১২

আদমদীঘিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোরিকশাচালকের মৃত্যু

১৩

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‌্যালি ও মানববন্ধন

১৪

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ২

১৫

উপাচার্যের সামনেই কর্মকর্তাদের দুই গ্রুপের মারামারি, ৮ দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

১৬

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৭

ধুনটে গ্রাফিতিতে “জয় বাংলা” স্লোগান লেখার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৮

কুড়িগ্রাম সরকারি কলেজে সাংস্কৃতিক আয়োজনের দাবি শিক্ষার্থীদের

১৯

ধুনটে জুলাই গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লেখায় জুলাই যোদ্ধাদের ক্ষোভ

২০