
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়নযোগ্য কর্মকর্তাদের ৫৬তম ও ৫৭তম উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনা কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে বিসিএস প্রশাসন একাডেমির অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ ইসমাইল জবিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোঃ আব্দুর রউফ, এনডিসি।
কোর্স দুটির মাধ্যমে ইউএনও হিসেবে পদায়নযোগ্য কর্মকর্তাদের উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণ শেষে কর্মকর্তাদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
মন্তব্য করুন