শেরপুর (বগুড়া) প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে অটোরিকশাচালক হত্যার দুই আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

Share this news with

বগুড়ার শেরপুরে অটোরিকশাচালক আশাদুল ইসলাম হত্যা মামলার আসামি রিয়াদ ও ফরিদা বেগমের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (১১ নভেম্বর) সকালে শেরপুর উপজেলা পরিষদ গেটের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আশাদুলকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা মামলাটির সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে আসামিদের দ্রুত বিচার এবং গ্রেপ্তারকৃত আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে নিহত আশাদুলের মা আনজু বেগম, ভাই ফারুক, স্থানীয় বাসিন্দা আবদুল বারী, আজম আলী, মজিবর রহমান, একরাম হোসেন ও গোলাম রব্বানী বক্তব্য দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আশাদুল ইসলাম (২৫)। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজের তিন দিন পর ২৭ অক্টোবর দুপুরে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় করতোয়া নদীর পূর্ব পাড় থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী এই মানববন্ধন করেন।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ একরামুল হোসাইন বলেন, ক্লুলেজ এই হত্যার রহস্য দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিচার কার্যক্রম চলমান রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় আতঙ্ক ছড়াল কাফনের কাপড় ও চিরকুট, নিরাপত্তাহীনতায় দুই পরিবার

১

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা

২

শেরপুরে অটোরিকশাচালক হত্যার দুই আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

৩

১৩ নভেম্বর বাসদ (মার্কসবাদী)-এর তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন, যোগ দেবেন পাঁচ দেশের বামপন্থী নেতারা

৪

সবুজ আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে যুক্ত হলেন ৮ নতুন মুখ

৫

বেরোবি কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল সেবা চালু, বাড়বে গবেষণার সুযোগ

৬

নেতানিয়াহু-পরবর্তী নতুন রাজনৈতিক অধ্যায়, শপথ নিলেন ইসরায়েলের ১২০ আইনপ্রণেতা

৭

ছয়ানীর উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা, চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন

৮

কুষ্টিয়া দৌলতপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চর সাদিপুরে অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার শিহাব

৯

বুটেক্সের একাডেমিক কার্যক্রম সহজ করতে শিক্ষার্থী মৃদুলের ‘ইউনিগ্রিড’ অ্যাপ

১০

জিয়া কলোনি চেকপোস্টের পাশে ককটেল বিস্ফোরণ

১১

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধী সংসদ সদস্যদের উদ্বেগ, মাতারবাড়ী চুক্তি নিয়েও আলোচনা

১২

বর্ণিল আয়োজনে বেরোবির এআইএস বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস পালন

১৩

পিছিয়ে পড়া মানেই হেরে যাওয়া নয়: শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান বেরোবি উপাচার্যের

১৪

সাইবার হামলা কি মনস্তাত্ত্বিক যুদ্ধের নতুন হাতিয়ার হয়ে উঠছে?

১৫

মানবিক উদ্যোগে ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন

১৬

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

১৭

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা

১৮

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল ও ২৫ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

১৯

নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ

২০