কুবি প্রতিনিধি
৮ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নৈতিকতা ছাড়া সাংবাদিকতা হয় না: তথ্য কমিশনার

Share this news with

‘নৈতিকতা ছাড়া সাংবাদিকতা হয় না’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ তথ্য কমিশনের তথ্য কমিশনার এস. এ. এম. মাহফুজর রহমান। তিনি বলেন, “সাংবাদিক সমাজের সমৃদ্ধ ও আলোকিত সদস্য। বর্তমানে আমরা যে আতঙ্কিত ও বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছি; তা থেকে সমাজকে রক্ষা করতে হলে সাংবাদিকতার নৈতিকতা সম্পর্কে জানতে হবে।”

শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে কুবি প্রেস ক্লাবের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য কমিশনার এস. এ. এম. মাহফুজর রহমান বলেন, “সাংবাদিকতার জন্য সামগ্রিক প্রস্তুতি প্রয়োজন। আর সেই প্রস্তুতি হলো জ্ঞান অর্জন। জ্ঞানের দুটি ভাগ রয়েছে। একটি হলো বুদ্ধি তৈরি করা, অন্যটি প্রযুক্তিগত জ্ঞান। এখনকার সাংবাদিকতা শুধু ভাষার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রযুক্তিগত জ্ঞান কীভাবে ব্যবহার করতে হবে, সেটিও জানতে হবে। বুদ্ধি, জ্ঞান, দক্ষতা ও নৈতিকতা সব মিলিয়েই সাংবাদিকতা। এসবের কোনো একটিকে বাদ দিলে সাংবাদিকতা পূর্ণতা পাবে না। তাই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে সমাজের জন্য এগিয়ে আসতে হবে এবং সমাজের কল্যাণে কাজ করতে হবে।”

তিনি আরো বলেন, “আমি কোনো ক্লিকবেট জার্নালিজমের পক্ষে কোনো দিন ছিলাম না, এখনও নই। সাংবাদিকতা একটি শিল্প। এই শিল্পের সঙ্গে যুক্ত হতে হলে ভাষার সঙ্গে গভীর সম্পর্ক থাকতে হবে। সে সম্পর্ক হবে রোমান্টিক। আমরা বাংলা, ইংরেজি কিংবা অন্য যে ভাষাতেই কথা বলি না কেন, ভাষার সঙ্গে সেই রোমান্টিক সম্পর্ক না থাকলে সাংবাদিকতাকে শিল্প হিসেবে তুলে ধরা সম্ভব নয়।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক এবং সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির লক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে প্রেস ক্লাব। ৬ ও ৭ নভেম্বর দুই দিনব্যাপী এ কর্মশালায় সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালাটি আয়োজনে সহযোগিতা করেছে কুমিল্লার স্বনামধন্য কুটুমবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানী।

কর্মশালার দ্বিতীয় দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন টিআরটি ওয়ার্ল্ডের তুরস্কের বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান (বাবলু), দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের চট্টগ্রাম ব্যুরোপ্রধান সামছুদ্দিন ইলিয়াস এবং বাংলাদেশ তথ্য কমিশনের তথ্য কমিশনার এস. এ. এম. মাহফুজুর রহমান।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মো. হারুন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. বেলাল হুসাইন। এছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্ধ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৈতিকতা ছাড়া সাংবাদিকতা হয় না: তথ্য কমিশনার

১

কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

২

৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান বেরোবি উপাচার্যের

৩

নন্দীগ্রামে পৌরসভার নাগরিক সেবায় অ্যাম্বুলেন্স দিলেন এমপি মোশারফ

৪

ধুনটে খাবারের দামে নাভিশ্বাস পোলট্রি খামারিদের, লোকসানে বন্ধ হওয়ার উপক্রম খামার

৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নানা আয়োজনে রাজপথে বগুড়া জেলা ছাত্রদল

৬

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৭

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৮

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাসের শ্রদ্ধা নিবেদন

৯

নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন, সংস্কার হচ্ছে রেলপথ

১০

বেরোবিতে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

১২

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ আপন দুই ভাইবোন গ্রেপ্তার, রুবেলের বিরুদ্ধে ১১ মামলা

১৩

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী

১৪

কুবি শিক্ষার্থী-পুলিশের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

১৫

বগুড়ায় রোলার স্পোর্টস একাডেমির স্কেটিং চ্যাম্পিয়নশিপ ঘিরে প্রস্তুতি

১৬

ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সের নোংরা ময়লার স্তূপ হবে ফুলের বাগান: বিডি ক্লিনের তরুণদের প্রশংসনীয় উদ্যোগ

১৭

গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

১৮

বেরোবিতে স্কোপাস ও কিউ১ প্রকাশনায় ৩৮ শিক্ষক-শিক্ষার্থীকে স্বীকৃতি

১৯

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ৩২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

২০