
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে ডাকসু ভবনের সামনে অবস্থিত ‘নির্ভীক জুলাই’ স্মৃতিস্তম্ভে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জুলাই সনদের আলোকে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কার, সরকারি চাকরিতে স্বচ্ছতা নিশ্চিত করতে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরা এবং নিয়োগপ্রক্রিয়ায় নগ্ন দলীয়করণের প্রতিবাদ জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহা. মহিউদ্দিন খান।
মন্তব্য করুন