
শহীদ শরীফ ওসমান হাদির বিচারপ্রক্রিয়া বিঘ্নিত হওয়ার অভিযোগ এবং সমসাময়িক বিভিন্ন ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন করেছে ‘জনতার ঐক্য’।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টা ৫৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনটির উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জনতার ঐক্যের সভাপতি মো. আরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন এবং সংগঠনটির মুখপাত্র আব্দুল্লাহ আল মামুন।
এ সময় শহীদ শরীফ ওসমান হাদির বিচারপ্রক্রিয়া বিঘ্নিত হওয়ার বিষয়টি তুলে ধরার পাশাপাশি সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সংগঠনটির বক্তব্য ও অবস্থান তুলে ধরা হয়।
মন্তব্য করুন