
রাজধানীর সদরঘাটে ১২ নম্বর গ্যাংওয়ের নিচে ভাসমান লোকজনের থাকার স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালি থানাধীন সদরঘাটের ১২ নম্বর গ্যাংওয়ের নিচে এ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে রাত ৯টা ৪৫ মিনিটে সদরঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে রাত ১০টার দিকে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, সিগারেট অথবা কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।
ঘটনাস্থলে কাঁথা-বালিশ ও বিভিন্ন ধরনের কাগজের কার্টুন পাওয়া গেছে। আগুনে কোনো ব্যক্তি আহত বা নিহত হননি এবং উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতিরও তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন