এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
২৪ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Share this news with

বগুড়ায় জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শহরের হাভিলি রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিভাগীয় জিসাসের সভাপতি আরমান হোসেনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন বগুড়া জেলা জিসাসের সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমিনুর রশীদ শাইন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল আজিজ।

প্রধান অতিথির বক্তব্যে মো. মমিনুর রশীদ শাইন বলেন, জিসাসের নবগঠিত বগুড়া জেলা ও মহানগর কমিটির সদস্যরা সাংস্কৃতিক অঙ্গনে সুস্থ সাংস্কৃতিক চর্চার বিস্তারে ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের সাংস্কৃতিক বিকাশের পথ উন্মোচিত হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাংস্কৃতিক কর্মীদের মূল্যায়ন করেছেন। বর্তমানে বগুড়ার কৃতী সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানও সাংস্কৃতিক কর্মীদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন। জিসাসের সদস্যরাও সেই সহযোগিতা পাচ্ছেন।

তিনি আরও বলেন, দেশীয় সংস্কৃতির বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চা প্রসারে জিসাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা জিসাসের সভাপতি আনোয়ার হোসেন আপেল, মহানগর জিসাসের সভাপতি সুলতান আহম্মেদ তুহিন, সাধারণ সম্পাদক মাসুদ সরকার কনকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে সংগঠনের পরিচিতি, চলমান সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১

বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২

৯ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৩

ধুনটে ফার্নিচার কারখানায় চুরি, খোয়া গেছে ২ লাখ টাকার মালামাল

৪

ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, ভাড়া শুরু ৬৮৫ টাকা

৫

ভেড়ামারায় অপরাধ দমনে তৎপর পুলিশ, ২০ দিনের অভিযানে গ্রেপ্তার ২২

৬

মরণফাঁদে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতু, ঝুঁকিতে যান চলাচল

৭

উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিল

৮

শীতের আগাম সবজি চাষে সরগরম ধুনটের মাঠ

৯

জাতীয় প্রেসক্লাবে সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত

১০

তেল-গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেডিপির বিক্ষোভ সমাবেশ

১১

জাতীয় ঐক্য: সংকট উত্তরণের উপায় নিয়ে ভিপিএসএসসির গোলটেবিল আলোচনা

১২

গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন ও নদী খননের দাবিতে নাগরিক সমাবেশ

১৩

ফুলবাড়ীতে ডিবির ঝটিকা অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

বগুড়ার শিশু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

১৫

ফুফুর বাড়িতে বেড়াতে এসে ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬

মোবাইল ছিনিয়ে নিতে বাধায় বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমকে হত্যা

১৭

কালীগঞ্জে মাদক কারবারি আটকের পর ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

১৮

রোয়াংছড়িতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি ৫-৬ লাখ টাকা

১৯

সমুদ্রের ভাঙনে হারিয়ে যাচ্ছে বাবার কবর, শেষবারের মতো জিয়ারত ছেলের

২০