নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৬, ৮:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ৪

Share this news with

বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁও গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে লিখন শেখ (৩০) ও রিপন শেখ (৩৩), একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে ফজর আলী শেখ (৫৬) এবং ধুনট পৌর শহরের চান্দারপাড়া এলাকার দুলাল শেখের ছেলে বিপ্লব শেখ (২১)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোনারগাঁও গ্রামের মজিদ শেখের ছেলে বেলাল হোসেনের সঙ্গে একই এলাকার লিখন শেখ ও রিপন শেখের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ৭ অক্টোবর সন্ধ্যায় লিখন ও রিপন বেলাল হোসেনের বসতভিটায় জোরপূর্বক গাছ রোপণ করতে যান বলে অভিযোগ রয়েছে।

এ সময় বেলাল হোসেনের পরিবারের সদস্যরা এর কারণ জানতে চাইলে লিখন ও রিপনসহ তাঁদের সহযোগীরা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া বেলাল হোসেনের ছেলের স্ত্রীর গলায় থাকা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

এ ঘটনায় বেলাল হোসেন বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাঁদের বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল সত্যতা

১

ধুনটে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ৪

২

গ্রামীণ ব্যাংকের প্রধান ফটক থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে দিল পুলিশ

৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

৪

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৪০ বছর করার দাবি, নিয়োগে স্বচ্ছতা চান চাকরিপ্রত্যাশীরা

৫

তেজগাঁও কলেজ শিক্ষার্থী রানা হত্যার বিচারের দাবিতে সেজান পয়েন্টে অবস্থান

৬

সীমান্তে পুশ-ইন চেষ্টা পণ্ড: ৪ ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ

৭

গোবিপ্রবিতে আল-কুরআন ক্লাবের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

৮

মিরপুরে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

৯

বগুড়ায় বিশ্ব নদী দিবসের মানববন্ধন: করতোয়া নদীর দখল প্রতিরোধে একাট্টা পরিবেশ আন্দোলন

১০

বন্ধ চিনিকল, বেকার শ্রমিক: জগতি চালুর দাবিতে কুষ্টিয়ায় প্রতিবাদ সমাবেশ

১১

কলকাতায় মারা গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন, মরদেহ ঢাকায় আনার প্রস্তুতি

১২

নাগেশ্বরীতে মাদ্রাসার নিয়োগে ১৬ লাখ টাকা ঘুষের অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

১৩

রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত, সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান

১৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

১৫

বাংলাদেশি কৃষককে লক্ষ্য করে বিএসএফের গুলি, সীমান্তে উত্তেজনা

১৬

অন্তর্বর্তী সরকার অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করেনি : বগুড়ায় প্রতিমন্ত্রী ইশরাক

১৭

যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সান্তাহারে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১৮

বগুড়া গাবতলীতে ৩০৩ শিক্ষার্থীর ভর্তি ফি দিলেন এমপি মোরশেদ মিল্টন

১৯

শেরপুরে অপহরণ মামলা ঘিরে শতকোটি টাকার মূর্তি নিয়ে রহস্য

২০