এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
১০ অক্টোবর ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় বিশ্ব নদী দিবসের মানববন্ধন: করতোয়া নদীর দখল প্রতিরোধে একাট্টা পরিবেশ আন্দোলন

Share this news with

নদী রক্ষায় সচেতনতা বাড়তে বগুড়ায় বিশ্ব নদী দিবসে দিনভর নানা কর্মসূচি পালন করা হয়েছে। নদী দখল প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ, দূষণ নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার দাবিতে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন। বগুড়া কারাগারের সীমানা প্রাচীর অংশ ভেঙে করতোয়া নদীর তীরবর্তী ওয়াকওয়ে প্রশস্ত করার দাবি জানিয়েছেন বক্তারা।

শনিবার (১০ অক্টোবর) শহরের এসপি ব্রিজ এলাকার ডিসি পার্ক নদীপাড়ে মানববন্ধন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখা। সভাপতিত্ব করেন করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী শাহাবুদ্দীন সৈকত। নদীর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচারণা করা হয়। জেলা প্রশাসক কার্যালয় থেকে করতোয়া নদীর তীর ঘেঁষে নির্মাণ করা ওয়াকওয়ে তুলনামূলক প্রশস্ত হলেও জেলখানা এলাকায় এসে সংকীর্ণ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন পরিবেশবাদী নেতারা।

বাপা বগুড়ার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার বলেন, দখল ও দূষণের কারণে নানা সংকটে দেশের অনেক নদ-নদী। শিল্পবর্জ্য, প্লাস্টিক, পয়ঃবর্জ্য ও অন্যান্য দূষণে নষ্ট হচ্ছে নদীর পানি। কোথাও আবার নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। প্রকৃতি, কৃষি, অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার সঙ্গে নদীর সম্পর্ক গভীর। নদীকে ঘিরে গড়ে উঠেছে অসংখ্য জনপদ, জীবিকা ও মানুষের সংস্কৃতি। দখল প্রতিরোধ, দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলন (বাপা) উপদেষ্টা পরিষদের সদস্য আনোয়ারুল করিম দুলাল, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, রফিকুল ইসলাম, মোতাছিম বিল্লাহ শিমুল, অ্যাডভোকেট আজাদ তালুকদার, মো. ফজলুল হক। মানববন্ধনে অংশ নেন উপদেষ্টা অধ্যাপক আব্দুল মান্নান, ফজলুল হক বাবলু, জাকিয়া সুলতানা, আস্তারী রহমান, আহসান হাবিব তালুকদার রঞ্জু, জাহেদুর রহমান, শাহ সাব্বির রহমান, লায়ন আতিকুর রহমান মিঠু, আহমেদ কবির মিন্টু, শাহান বারী, তাজুল ইসলাম, মিজানুর রহমান মিজান, অধ্যাপক মোজাফফর রহমান উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিশ্ব নদী দিবসের মানববন্ধন: করতোয়া নদীর দখল প্রতিরোধে একাট্টা পরিবেশ আন্দোলন

১

বন্ধ চিনিকল, বেকার শ্রমিক: জগতি চালুর দাবিতে কুষ্টিয়ায় প্রতিবাদ সমাবেশ

২

কলকাতায় মারা গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন, মরদেহ ঢাকায় আনার প্রস্তুতি

৩

নাগেশ্বরীতে মাদ্রাসার নিয়োগে ১৬ লাখ টাকা ঘুষের অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

৪

রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত, সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান

৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

৬

বাংলাদেশি কৃষককে লক্ষ্য করে বিএসএফের গুলি, সীমান্তে উত্তেজনা

৭

অন্তর্বর্তী সরকার অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করেনি : বগুড়ায় প্রতিমন্ত্রী ইশরাক

৮

যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সান্তাহারে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

৯

বগুড়া গাবতলীতে ৩০৩ শিক্ষার্থীর ভর্তি ফি দিলেন এমপি মোরশেদ মিল্টন

১০

শেরপুরে অপহরণ মামলা ঘিরে শতকোটি টাকার মূর্তি নিয়ে রহস্য

১১

মিরপুরে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১২

বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন

১৩

জুনিয়রকে গালিগালাজের জেরে গোবিপ্রবিতে প্রক্টরিয়াল বডির উপস্থিতে আইন-পরিসংখ্যান বিভাগের সংঘর্ষ

১৪

আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা

১৫

আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা

১৬

ফেসবুকে অসহায় পরিবারের খবর পেয়ে পাশে দাঁড়ালেন শেরপুরের ইউএনও

১৭

বগুড়ায় ঝড়ে গাছ উপড়ে মাদ্রাসার ভবন ক্ষতিগ্রস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচল অর্ধশতাধিক শিক্ষার্থী

১৮

‎নোয়াখালীতে নবীন শিক্ষার্থীদের মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে থাকার আহ্বান: জনপ্রশাসন সচিব

১৯

শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকবে ছাত্রদল: আজিজুলে সন্ধান

২০