
২০ জানুয়ারি ২০১৩ সালের গেজেট অনুযায়ী বঞ্চিত সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সম্মিলিত জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ অবস্থান কর্মসূচি শুরু হয়। একই সঙ্গে দাবিগুলো নিয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছেন আন্দোলনকারীরা।
কর্মসূচিতে বক্তারা ২০ জানুয়ারি ২০১৩ সালের গেজেট অনুযায়ী বঞ্চিত সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি জানান। তারা দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগের আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সম্মিলিত জোট কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী লিটন, সদস্য সচিব বদরুল আমিন সারোয়ার, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম হাওলাদার, মাজেদুল ইসলাম মুকুল, মোহাম্মদ আল আমিন ও মো. সেলিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আন্দোলনকারীরা তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান।
মন্তব্য করুন