উমংনু মারমা, বান্দরবান জেলা প্রতিনিধি
৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পার্বত্য অঞ্চলের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রীর

Share this news with

ধর্ম-বর্ণ নির্বিশেষে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধি নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যোন্নয়নে সরকারের নেতৃত্বে সমন্বিত ও সার্বিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সরঞ্জাম, স্থানীয় নারীদের মধ্যে সেলাই মেশিন এবং কৃষকদের মধ্যে পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের নিজস্ব শিল্প-সংস্কৃতি, ঐতিহ্য ও আচার-রীতি সংরক্ষণের পাশাপাশি এসব ঐতিহ্য বিশ্বের সামনে তুলে ধরতে হবে। একই সঙ্গে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করে পাহাড়ের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের মধ্যে ১৫টি পাওয়ার টিলার বিতরণ করা হয়। পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন্নয়নে মাল্টিমিডিয়া সরঞ্জাম বিতরণ করা হয়।

এর আগে প্রতিমন্ত্রী বান্দরবান এমডিসিএস হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করেন এবং হাসপাতালের ভবন সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ছাত্রাবাস ভবনেরও উদ্বোধন করেন। পরে তিনি জেলার বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন বড়ুয়াসহ সেনাবাহিনী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বত্য অঞ্চলের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রীর

মক্কার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় চার বাংলাদেশি হাফেজের সাফল্য, জামায়াত আমীরের সংবর্ধনা

ঢাবি উপাচার্য ও ডাকসু সভাপতির সঙ্গে রাশেদ খাঁনের শুভেচ্ছা বিনিময়

সার সংকট নিরসন ও কালোবাজারি বন্ধের দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ড. মুহম্মদ শহীদুল্লাহর জন্ম ও প্রয়াণ দিবস উপলক্ষে ঢাবিতে সেমিনার

ধুনটে যুবদল ও বিএনপি নেতার মামলায় আ.লীগের দুই নেতা কারাগারে

আসন্ন লংমার্চ উপলক্ষে এনসিপির সমন্বয় সভা ও সংবাদ সম্মেলন

সাদা দলের কমিটি ঘোষণার পরদিনই গোবিপ্রবিতে ৮ শিক্ষক পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব

দাউদকান্দিতে নোহা গাড়ি থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

১০

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

১১

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের হুমকির অভিযোগ, সেই মনিরুলকেই ভিসি দপ্তরে দায়িত্ব

১২

জিরো ওয়েস্ট ও প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়তে জাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

ঠাকুরগাঁওয়ে সীমান্তবর্তী তীরনই নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১৪

ধুনটে প্রধান শিক্ষিকার দুর্নীতির তদন্তে দুই পক্ষের বিরোধ, ফিরে এলেন শিক্ষা কর্মকর্তা

১৫

চলন্ত ট্রেনে নারী ধর্ষণের অভিযোগ: দায়িত্বে থাকা চার পুলিশ সদস্য প্রত্যাহার

১৬

‎বেগমগঞ্জে শিক্ষক-শিক্ষিকার আপত্তিকর ভিডিও ভাইরালের, ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির চাঞ্চল্যকর তথ্য ফাঁস

১৭

অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সংবাদ সম্মেলন

১৮

কুষ্টিয়ায় ৯ কোটি টাকার আধুনিক কসাইখানা চালু, শরিয়তসম্মত জবাই নিশ্চিতের দাবি

১৯

গোবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন

২০