আন্তর্জাতিক ডেস্ক
১২ অগাস্ট ২০২৬, ৯:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৫৪; নিখোঁজ ২৭০০

Share this news with

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর ব্যাপক মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ধসে পড়া ভবনের নিচে জীবিতদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও এখন পর্যন্ত অন্তত ২৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন প্রায় ২ হাজার ৭০০ মানুষ।

বুধবার (১২ আগস্ট) দেশটির ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের সন্ধান করছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমাঞ্চলের ক্যালি, পেরেইরা ও চোকো অঞ্চল। দুর্গম চোকো এলাকায় ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনও স্পষ্ট হয়নি।

স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৪ মিনিটে পশ্চিম কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, চলতি শতাব্দীতে দেশটিতে আঘাত হানা ভূমিকম্পগুলোর মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী। মূল কম্পনের পর দেশজুড়ে ৭০টির বেশি আফটারশক অনুভূত হয়েছে বলে জানা গেছে। আরও কম্পনের আশঙ্কায় সতর্ক রয়েছে কর্তৃপক্ষ।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে প্রায় ৫ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি ভবন পুরোপুরি ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর বড় একটি অংশ আবাসিক হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

দেশটির তৃতীয় বৃহত্তম শহর ক্যালিতে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। স্থানীয় প্রশাসনের হিসাবে, শুধু এই শহরেই অন্তত ৯৫ জনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের আঘাতে প্রায় ৪৫টি ভবন আংশিক বা সম্পূর্ণভাবে ধসে পড়েছে।

শহরের দক্ষিণাঞ্চলে একটি সাততলা আবাসিক ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। উদ্ধারকারীদের ধারণা, ভবনটির ধ্বংসস্তূপের নিচে প্রায় ২০ জন আটকা পড়ে থাকতে পারেন। জীবিতদের উদ্ধারে হাতুড়ি, কোদাল ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। উদ্ধারকাজে পেশাদার দলগুলোর পাশাপাশি বিপুলসংখ্যক স্থানীয় স্বেচ্ছাসেবী অংশ নিচ্ছেন।

ধসে পড়া ভবনটির একটি অংশ পাশের একটি নার্সারি স্কুলের ওপর গিয়ে পড়ে। সেখানে প্রায় ১৭ জন শিশু আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে শিশুদের জীবিত উদ্ধারের আশায় উদ্ধারকারীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে ধ্বংসস্তূপ সরাচ্ছেন।

উদ্ধারকাজের সময় মাঝে মাঝে পুরো এলাকা নীরব করে ধ্বংসস্তূপের ভেতর থেকে কোনো শব্দ বা জীবনের অস্তিত্বের সংকেত শোনার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। স্থানীয় বাসিন্দারাও মানবশৃঙ্খল তৈরি করে ধ্বংসাবশেষ সরাতে সহায়তা করছেন।

আন্তর্জাতিক উদ্ধার সংস্থাগুলো বলছে, ভূমিকম্প এমন একটি এলাকায় আঘাত করেছে, যেখানে আগে থেকেই নানা ধরনের সংকট রয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব করতে সময় লাগছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য চিকিৎসা, আশ্রয় এবং শিক্ষা খাতে জরুরি সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে।

উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সান্তাহার জংশনে ফুটওভার ব্রিজের উদ্বোধন, ফিতা কাটলেন এমপি মহিত তালুকদার

১

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃস্থাপনে জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

২

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ আর নেই

৩

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্পদংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

৪

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বহিষ্কার, জাবি ছাত্রশক্তির নেতা রাব্বিকে পুলিশে সোপর্দ

৫

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার

৬

রাসূল (সা.)-এর অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশের দাবি

৭

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের দাবিতে রাজধানীতে মানববন্ধন

৮

পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ

৯

কচ্ছপতলী বাজারে আধুনিক বাজার শেড উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

১০

আলোর মিছিলে নবাগত মুখ: তারুণ্যের প্রত্যাশা ও ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন

১১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ; আহত ১০

১২

বগুড়ায় বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

রাজশাহীতে রাজ বেকস লাইভ বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা

১৪

৪ লাখ টাকার খাজনা যেভাবে হয়ে গেল ৬ হাজার, আদমদীঘির ভুমি অফিসগুলোতে ঘুষ ছাড়া সেবা পায় না ভূমি মালিকরা

১৫

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী ফয়সল আমীনের মনোনয়ন দাখিল

১৬

কুমারখালীতে থানা থেকে লুট হওয়া পিস্তলসহ ১৫ রাউন্ড গুলি উদ্ধার

১৭

কুড়িগ্রামে সৎ নেতৃত্ব ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে দাওয়াতী সমাবেশ

১৮

পর্যটনের নামে পাহাড়ে কংক্রিটের বিস্তার, কতটা নিরাপদ বান্দরবানের পরিবেশ?

১৯

বগুড়ায় শিক্ষার্থীরা পেল উপকরণ ও হাজী ফাউন্ডেশনের দোয়া

২০