নিজস্ব প্রতিবেদক
৯ অগাস্ট ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে আলোচনা

Share this news with

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (IRI) একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র শক্তিশালী করার উপায়, আইআরআইয়ের সাম্প্রতিক জরিপের ফলাফল এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়।

রোববার (৯ আগস্ট) বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা গেছে, আইআরআইয়ের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের সিনিয়র ডিরেক্টর সোনজা গ্লোয়েকলে বাংলাদেশ সফরে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন-পরবর্তী জনমত জরিপের ফলাফল নিয়ে মতবিনিময় করছেন। এরই ধারাবাহিকতায় জামায়াতের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আইআরআই বাংলাদেশের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহারথি, টেকনিক্যাল অ্যাডভাইজর অমিতাভ ঘোষ এবং টেকনিক্যাল অ্যাডভাইজর রুকসানা হক উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর পক্ষে বৈঠকে অংশ নেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মুনির এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

বৈঠকে আইআরআইয়ের সাম্প্রতিক জরিপে উঠে আসা বিভিন্ন তথ্য ও সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও কার্যকর ও শক্তিশালী করার ক্ষেত্রে এসব মতামতের সম্ভাব্য প্রভাব নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষের প্রতিনিধিরা।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচনকে আরও গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু করার ক্ষেত্রে বিভিন্ন বিষয় উঠে আসে আলোচনায়।

এ সময় অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মুনির বিগত জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে ভবিষ্যতে জাতীয় ও স্থানীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিভিন্ন পর্যবেক্ষণ ও সুপারিশ আইআরআই প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে আইআরআইয়ের জরিপে উল্লিখিত সুপারিশগুলোর পাশাপাশি নির্বাচন ও রাজনৈতিক পরিবেশ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকবে ছাত্রদল: আজিজুলে সন্ধান

১

বান্দরবানের নতুন জেলা প্রশাসক নাজনীন সুলতানা

২

সাবেক এমপি রেজাউল হকের বিরুদ্ধে দুদকের মামলা

৩

আলতাফনগরে গৃহবধূকে মারধরের ভিডিও ভাইরাল, তদন্তের দাবি

৪

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৪ কেজি ৪৫০ গ্রাম কষ্টি পাথরের মূর্তি আটক

৫

কুড়িগ্রাম সিএনজি চালক ও মালিক সমিতির সড়ক অবরুদ্ধ: দাবি মেনে না নিলে কঠোর কমসূচি ঘোষণা

৬

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

৭

সেনবাগে নিখোঁজের একদিন পর ধানখেত থেকে যুবকের লাশ উদ্ধার

৮

ট্রাইব্যুনাল-১ এ জিয়াউল আহসানের গাড়িবহর প্রবেশ

৯

শহরের সুবিধার অর্থনীতি আসলে কার কাঁধে দাঁড়িয়ে?

১০

গোবিপ্রবিতে মধ্যরাতে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

১১

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

১২

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

১৩

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

১৪

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

১৫

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

১৬

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

১৭

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

১৮

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

১৯

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

২০