
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বগুড়া জেলা যুবদলের অধীনস্থ তিনটি ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বগুড়া জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া জেলা যুবদলের অধীনস্থ নন্দীগ্রাম উপজেলা ও পৌর, কাহালু উপজেলা ও পৌর এবং ধুনট পৌর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করার লক্ষ্যে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
জেলা যুবদলের নেতারা আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে নতুন নেতৃত্বের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটগুলোর সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।
মন্তব্য করুন