
নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পত্নীতলা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুন) রাতের বিশেষ অভিযানে পত্নীতলা থানার একটি দল উপজেলার পূর্ব পাটিপড়া এলাকা থেকে জনি সরকার ওরফে সুমন (২৮) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে। তিনি পূর্ব পাটিপড়া গ্রামের নিতাই চন্দ্র মালীর ছেলে।
পুলিশ আরও জানায়, জনি সরকার ওরফে সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাকে পত্নীতলা থানা হাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে অতি দ্রুত আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
পত্নীতলা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।।
মন্তব্য করুন