
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান ও অতিরিক্ত সচিব কবির আহমদ।
শুক্রবার (১৯ জুন) সকালে পরিদর্শনকালে পৌরসভার পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেন হোসেনপুর সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ।
পরে Local Government COVID-19 Response and Recovery Project, IUGIP প্রকল্পসহ চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কার্যক্রম পরিদর্শন করেন ও প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি নিয়ে হোসেনপুর পৌরসভা কার্যালয়ে পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন।
পৌরসভার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজগুলো ঘুরে দেখেন। পরে তিনি পৌরসভার কাচারী পুকুর পাড়ে বৃক্ষরোপন করেন।
পরিদর্শনকালে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান ও অতিরিক্ত সচিব কবির আহমদ বলেন, “বিগত সময়ে উন্নয়নের নামে অনেক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। জনগণের টাকায় নেওয়া প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছে। আমরা চাই জনগণের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত হোক এবং উন্নয়নের সুফল সরাসরি মানুষের ঘরে পৌঁছাক।”
তিনি আরও বলেন, হোসেনপুর পৌরবাসীর জন্য ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা দ্রুত বাস্তবায়ন করা হবে।
পৌরবাসীর উদ্দেশ্যে তিনি আরো বলেন, “আপনাদের বিপদে পৌর প্রশাসক পাশে থেকে সেবা করে যেতে পারেন, সেই সুযোগ ও সহযোগীতা আপনাদের করে দিতে হবে।
পরিদর্শন সময়ে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার ও হোসেনপুর উপজেলা পরিষদ প্রশাসক কাজী নাহিদ ইভা, হোসেনপুর থানা ইনচার্জ মোহাম্মদ রাশিদুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা এ কে এম হাবিবুল্লাহ, পৌর প্রকৌশলী মোঃ শেখ ফরিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
মন্তব্য করুন