
কিশোরগঞ্জের হোসেনপুরে গাঁজা সেবনের দায়ে রফিক (৫০) ১ মাসের কারাদন্ড, কাসেম (৫৮) ৩ মাসের কারাদন্ড ও ইমন মিয়াকে (২৩) ১ মাসের কারাদন্ড প্রদানসহ প্রত্যকেই ১০০ টাকা করে অর্থদন্ড ও তিনজনকে মোট ৫ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০১৮ এর ৯(১)গ ধারা মাদক নিয়ন্ত্রণ আইনে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা এ সাজা প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত রফিক মিয়া দ্বীপেশ্বরের আব্দুল মোতালিবের ছেলে একই গ্রামের কাসেম মৃত আব্দুলের ছেলে অন্যজন ইমন মিয়া পূর্বদ্বীপেশ্বর গ্রামের হাসিম উদ্দিনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌরসভার মোরগ মহাল এলাকায় একটি দোকানে মাদক সেবন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদেরকে শাস্তি দেন।
এ বিষয়ে কাজী নাহিদ ইভা বলেন, মাদক নির্মূল করার জন্য হোসেনপুরে এমন অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন