সর্বশেষ
||নবজাতক বেচাকেনার ফাঁদ! মৌলভীবাজার হাসপাতালে শিশু পাচার চক্র||হারানো শিশুকে বাবার কোলে ফিরিয়ে দিল ট্যুরিস্ট পুলিশ||প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর সাথে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা||নওগাঁর পোরশায় সাপের কামড়ে প্রাণ গেল সামিনুল হক শাহর||রাণীনগরে ৭০০ দৌড়বিদের মিলনমেলা, জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘রাণীনগর ১০ কিমি’ সিজন-২||কুয়াকাটায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত||মাটিরাঙ্গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত||৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা||কলাপাড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার: মা হারাল দুই বছরের শিশু||বগুড়ায় এনসিপি নেতাকে নারীর জুতাপেটার ভিডিও ভাইরাল; দল থেকে অব্যাহতি

হারানো শিশুকে বাবার কোলে ফিরিয়ে দিল ট্যুরিস্ট পুলিশ

Share this news with

কুয়াকাটা সমুদ্র সৈকতে হারিয়ে যাওয়া ৩ বছরের শিশু আব্দুল্লাহকে উদ্ধার করে তার বাবার কোলে ফিরিয়ে দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন।

শনিবার (৩০ মে) রাতে কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিশু আব্দুল্লাহর বাড়ি পটুয়াখালীর মহিপুর থানায়। তার বাবার নাম শামীম ফরাজী।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন বরাতে ​জানা যায়, শনিবার সন্ধ্যায় বাবা শামীম ফরাজীর সঙ্গে শিশু আব্দুল্লাহ কুয়াকাটা সৈকতে ঘুরতে আসে। সৈকতের জিরো পয়েন্ট এলাকায় পর্যটকদের প্রচণ্ড ভিড়ে হঠাৎ শিশুটি তার বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে হারিয়ে যায়। সন্তানকে না পেয়ে বাবা দিশেহারা হয়ে চারদিকে খুঁজতে থাকেন। তাৎক্ষণিক তিনি জিরো পয়েন্টে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ হেল্প ডেস্কে বিষয়টি অবগত করেন।

​খবর পাওয়া মাত্রই ট্যুরিস্ট পুলিশের টিম অত্যন্ত তৎপরতার সঙ্গে সৈকতের বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে। তাদের দ্রুত ও পেশাদার প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই শিশু আব্দুল্লাহকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। পরে কান্নায় ভেঙে পড়া বাবার কোলে সন্তানকে ফিরিয়ে দেওয়া হয়।

​সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত শামীম ফরাজী বলেন, ‘মুহূর্তের মধ্যে ছেলেকে হারিয়ে আমি সব অন্ধকার দেখছিলাম। ট্যুরিস্ট পুলিশ না থাকলে আজ হয়তো আমার ছেলেকে আর পেতাম না। তাদের এই দ্রুত সহায়তার জন্য আমি চিরকৃতজ্ঞ।’

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবজাতক বেচাকেনার ফাঁদ! মৌলভীবাজার হাসপাতালে শিশু পাচার চক্র

হারানো শিশুকে বাবার কোলে ফিরিয়ে দিল ট্যুরিস্ট পুলিশ

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর সাথে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা

নওগাঁর পোরশায় সাপের কামড়ে প্রাণ গেল সামিনুল হক শাহর

রাণীনগরে ৭০০ দৌড়বিদের মিলনমেলা, জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘রাণীনগর ১০ কিমি’ সিজন-২

কুয়াকাটায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

মাটিরাঙ্গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কলাপাড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার: মা হারাল দুই বছরের শিশু

বগুড়ায় এনসিপি নেতাকে নারীর জুতাপেটার ভিডিও ভাইরাল; দল থেকে অব্যাহতি

১০

বাবার জানাজায় অংশ নিতে ৭ ঘণ্টার প্যারোলে মুক্ত সাবেক এমপি সুজন

১১

ঈদে চিকিৎসা সেবা নিয়ে প্রান্তিক মানুষের পাশে ছাত্রকল্যাণ সংঘ

১২

হোসেনপুরে হঠাৎ সিএনজি স্টেশন ও শপিং মল পরিদর্শন করেন এসিল্যান্ড মোহসী মাসনাদ

১৩

বীরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

১৪

এক বছরেরও কম সময়ে ঠাকুরগাঁওয়ের তিন আসনে তিন জ্যেষ্ঠ নেতার বিদায়

১৫

আটোয়ারীতে অচল ও উধাও সোলার লাইটে জনদুর্ভোগ চরমে, দ্রুত মেরামতের দাবি

১৬

আসন্ন পৌর নির্বাচন: মনোহরদীতে বাড়ছে রাজনৈতিক তৎপরতা, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা

১৭

জমিজমা সংক্রান্ত কলহ: ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

১৮

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ডাকাতিয়া নদীতে কলেজছাত্র নিখোঁজ

১৯

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ১১২ ক্যান বিদেশি বিয়ারসহ আটক ২, সিএনজি জব্দ

২০