আন্তর্জাতিক ডেস্ক
২০ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদির বিরুদ্ধে ‘নৌ অবরোধ’ ঘোষণা হুতিদের, নতুন সংকটে লোহিত সাগর!

Share this news with

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে ‘নৌ অবরোধ’ ঘোষণা করেছে। আজ থেকে কার্যকর হওয়া এ ঘোষণার ফলে লোহিত সাগর এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থায় নতুন করে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে।

এক বিবৃতিতে হুতি গোষ্ঠী জানায়, ‘চোখের বদলে চোখ’ নীতির ভিত্তিতে সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ‘নৌ অবরোধ’ কার্যকর করা হচ্ছে। তাদের দাবি, ইয়েমেনের ওপর সৌদি আরব যে অন্যায় ও নিপীড়নমূলক অবরোধ আরোপ করেছে, তার জবাব হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরবগামী বা সৌদি-সংশ্লিষ্ট যেকোনো জাহাজ এখন থেকে তাদের নজরদারির আওতায় থাকবে। এ সিদ্ধান্তের ফলে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল, গ্যাস ও অন্যান্য পণ্য পরিবহন করা হয়। ফলে হুতিদের এ ঘোষণায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং পরিবহন ব্যয় বৃদ্ধির শঙ্কা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে নতুন এই পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। একই সঙ্গে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে দীর্ঘদিনের সংঘাত নতুন মাত্রা পেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

তবে হুতিদের ঘোষণার বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

১

আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

২

পল্টন ট্র্যাজেডি স্মরণে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৪

ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি

৫

জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের

৬

ছুটি নিয়ে প্রশ্নের মুখে ভাইরাল ইউএনও, সেবা না পেয়ে ফিরছেন মানুষ

৭

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩

৮

ভূরুংগামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ চোরাকারবারি চক্রের হোতা গ্রেপ্তার

৯

কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রী দুদকের মামলায় অভিযুক্ত

১০

মাদকমুক্ত সমাজ গড়তে সব এমপিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: জয়নুল আবদিন ফারুক

১১

বগুড়ায় চট্টগ্রাম-ময়মনসিংহ ম্যাচ নিষ্প্রাণ ড্র, শাহ পরানের ১৬৩

১২

নন্দীগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল ও পতাকা উত্তোলন

১৩

বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড

১৪

বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৫

ভেন্যু নিয়ে জটিলতা, ৩১ অক্টোবর কুষ্টিয়ায় সমাবেশ সফল করার ঘোষণা জামায়াতের

১৬

সদরঘাটের ১২ নম্বর গ্যাংওয়ের নিচে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

১৭

কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে কুবি উপাচার্যকে স্মারকলিপি

১৮

২৮ অক্টোবরকে ফ্যাসিবাদের সূচনাবিন্দু বললেন জামায়াত আমীর

১৯

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২০