সর্বশেষ

সাব্বির হত্যা মামলায় ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে চেয়ারম্যান গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলার আসামী আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ মে) সকাল ১০টার দিকে গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। পরে আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বেলা ১১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান।

গ্রেপ্তার মো. মোকবল হোসেন মুকুল গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। তিনি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক এমপি মো.আবুল কালাম আজাদের অনুসারী ছিলেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর উল্লাসিত জনতা দেবিদ্বার থানা ঘেঁরাও করে। ওই সময়ে অটোচালক আমিনুল ইসলাম সাব্বির মাথায় গুলিবিদ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১দিন পর মারা যায়। পরে ওই বছরের ৮ সেপ্টেম্বর সাব্বিরের মামা নাজমুল হাসান বাদী হয়ে সাবেক এমপি আবুল কালাম আজাদসহ ৯৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এজহারভুক্ত আসামী ছিলেন মুকুল চেয়ারম্যান।

গ্রেপ্তারের সময় চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমি কোন অন্যায়-অপরাধ করেনি। আমি জুলুমের শিকার হয়েছি। চেয়ারম্যান হওয়ার পর এলাকার কেউ বলতে পারবে না, আমি কারও ওপর কোন অন্যায় অত্যাচার করেছি। আমাকে অন্যায়ভাবে হত্যা মামলা দেওয়া হয়েছে। আমি ওই মামলা সম্পর্কে কিছুই জানিনা।

ছবি : ইউপি চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত আমিনুল ইসলাম সাব্বির (১৭) দেবিদ্বার পৌর এলাকার মৃত আলমগীর হোসেনের পুত্র। সে পার্শ্ববর্তী মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। লেখা-পড়ার পাশাপাশি সাব্বির অটোরিক্সা চালিয়ে সংসার চালাতেন। তার বাবার বাড়ি মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামে। বাবার মৃত্যুর পর মা রিনা আক্তার সাব্বিরের দুই ভাই এক বোন নিয়ে দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ী গ্রামে তার বাবার বাড়িতে বসবাস করতেন।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আ’লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুুুকলকে তার ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত তাকে সে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরের দিকে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হবে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিড-ডে মিলে পঁচা ডিম পেল শিক্ষার্থীরা

সাব্বির হত্যা মামলায় ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে চেয়ারম্যান গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষক সমাবেশ করেছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ

শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ এমপি

মসজিদে নামাজরত মুসল্লি হত্যার ঘটনায় আটক—১

প্রতি জোড়া পাদুকা ১৫০ টাকা মুল্য সীমা অব্যাহতি সুবিধার দাবিতে সংবাদ সম্মেলন

মৌলভীবাজারে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে এমপি নাসের

রাজধানীর শ্রম ভবনের সামনে কারখানা শ্রমিকদের বিক্ষোভ

ধুনটে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় নকল: শিক্ষার্থী বহিষ্কার

সিজদা অবস্থায় মুসল্লিকে পিঠিয়ে-খুছিয়ে হত্যা

১০

ওয়ার্ল্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার কাউন্সিল এর আলোচনা সভা

১১

বড়লেখায় ১৯২ বস্তা ভারতীয় জিরা আটক করেছে বিজিবি

১২

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কিশোরগঞ্জে ছাত্র-শিক্ষক বহিষ্কারসহ আটক-২

১৩

ডেমরায় সুইমিংপুলের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

১৪

বিদ্যানন্দের যাকাতভিত্তিক আত্মকর্মসংস্থান প্রকল্পের উদ্বোধন

১৫

কুমিল্লা-সিলেট মহাসড়কে বাবার মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে সন্তানের মর্মান্তিক মৃত্যু

১৬

চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা

১৭

কালবৈশাখী ঝড়ের কবলে লাউয়াছড়া জাতীয় উদ্যান, সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ

১৮

আছে সাইনবোর্ড নেই কোন কাজ, দৌলতপুরে থমকে আছে ফায়ার স্টেশন প্রকল্প

১৯

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

২০