সর্বশেষ
||সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকারমূলক কার্যক্রম নিয়ে ঠাকুরগাঁওয়ে প্রেস ব্রিফিং||সান্তাহারে সংকীর্ণ রাস্তায় চরম দুর্ভোগে প্রতিবন্ধী, রোগী ও শিক্ষার্থীরা!||বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাটডাউনে ৪৪ পরীক্ষা বাতিল, তীব্র সেশনজটে শিক্ষার্থীরা||কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ ১ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার||মুগ্ধতায় ভরা সবুজের সমারোহ “বেকি লেক”||হোসেনপুরে গ্রাম আদালত সমন্বয় সভা অনুষ্ঠিত||তারাগঞ্জে তিস্তা সেচ প্রকল্পের ক্যানেল নির্মাণে অনিয়মের অভিযোগ||আটোয়ারীতে পাল্টেছে চিত্র: তেলের সংকট নেই, পাম্পে তেল থাকলেও নেই ক্রেতা||বাবার মৃত্যুতে থমকে গেছে শৈশব: ১৪ বছরের অপূর্বর কাঁধে সংসারের বোঝা, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন||আটোয়ারীতে গাঁজাসহ মাদক কারবারি আটক

সান্তাহারে সংকীর্ণ রাস্তায় চরম দুর্ভোগে প্রতিবন্ধী, রোগী ও শিক্ষার্থীরা!

Share this news with

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর এলাকায় দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে সংস্কারহীন পড়ে আছে একটি সংকীর্ণ সড়ক। চলাচলের অনুপযোগী হয়ে পড়া এই রাস্তাটির কারণে এলাকাবাসীকে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন প্রতিবন্ধী ব্যক্তি, অসুস্থ রোগী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।

স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পৌর কর পরিশোধ করলেও তারা পাচ্ছেন না ন্যূনতম নাগরিক সুবিধা। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ১৮ বছর আগে বশিপুর এলাকার জনৈক মতিন বাড়ি নির্মাণের সময় চলাচলের জন্য প্রয়োজনীয় রাস্তা না রেখেই স্থাপনা তৈরি করেন। সরকারি নিয়ম অনুযায়ী রাস্তা রাখার বাধ্যবাধকতা থাকলেও তা মানা হয়নি। এরপর থেকেই এলাকাবাসী কার্যত সংকীর্ণ পথে চলাচলে বাধ্য হচ্ছেন।

বর্তমানে ওই এলাকায় প্রায় ৪০ জন মানুষের বসবাস। কিন্তু স্বাভাবিক চলাচলের মতো কোনো রাস্তা না থাকায় প্রতিদিনই নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। মোটরসাইকেল, ভ্যান কিংবা জরুরি প্রয়োজনে কোনো যানবাহন প্রবেশ করতে পারে না। বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

স্থানীয়রা জানান, অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত কিংবা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র বহন করাও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমনকি কোনো ব্যক্তি মারা গেলে মরদেহ খাটিয়ায় করে নেওয়ার মতো পর্যাপ্ত রাস্তার ব্যবস্থাও নেই, যা মানবিক দিক থেকেও অত্যন্ত বেদনাদায়ক।

এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে গত রোববার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম জানান, “বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকারমূলক কার্যক্রম নিয়ে ঠাকুরগাঁওয়ে প্রেস ব্রিফিং

সান্তাহারে সংকীর্ণ রাস্তায় চরম দুর্ভোগে প্রতিবন্ধী, রোগী ও শিক্ষার্থীরা!

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাটডাউনে ৪৪ পরীক্ষা বাতিল, তীব্র সেশনজটে শিক্ষার্থীরা

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ ১ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

মুগ্ধতায় ভরা সবুজের সমারোহ “বেকি লেক”

হোসেনপুরে গ্রাম আদালত সমন্বয় সভা অনুষ্ঠিত

তারাগঞ্জে তিস্তা সেচ প্রকল্পের ক্যানেল নির্মাণে অনিয়মের অভিযোগ

আটোয়ারীতে পাল্টেছে চিত্র: তেলের সংকট নেই, পাম্পে তেল থাকলেও নেই ক্রেতা

বাবার মৃত্যুতে থমকে গেছে শৈশব: ১৪ বছরের অপূর্বর কাঁধে সংসারের বোঝা, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

আটোয়ারীতে গাঁজাসহ মাদক কারবারি আটক

১০

ধুনটের মালোপাড়া গুচ্ছ গ্রাম: সন্ধ্যা নামলেই হয়ে ওঠে মাদক কেনাবেচার হাট

১১

লালমনিরহাটে স্বামী-স্ত্রী দু‘জন দু’জনার গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টার অভিযোগ

১২

দৌলতপুরে বিজিবির অভিযানে সিঙ্গেল শুটার পিস্তলসহ ভারতীয় মাদক জব্দ

১৩

কর্তৃপক্ষের স্বাক্ষর নেই, ঢাবির বিপক্ষে মাঠে নামার আগেই হারল ববি

১৪

লালপুরে মাদকবিরোধী অভিযানে র‍্যাবের ওপর হামলা, সদস্য আহত

১৫

জকসুর পরিবহন সম্পাদকের দাবিতে ৪ রুটে নতুন বিআরটিসি বাস দিচ্ছে প্রশাসন

১৬

লালমনিরহাটে ৯৯ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

১৭

মিঠাপুরে তহশীলদারের বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগ

১৮

বান্দরবানে নতুন করে ৮ জন অনুপ্রবেশকারী রোহিঙ্গা নাগরিক আটক

১৯

ইবির নাট্য সংগঠন থিয়েটারের নেতৃত্বে প্রণয় ও যুক্তা জ্যোতি

২০