এহসানুল হক (জুবাইর), গোবিপ্রবি প্রতিনিধি
৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাদা দলের কমিটি ঘোষণার পরদিনই গোবিপ্রবিতে ৮ শিক্ষক পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব

Share this news with

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ (সাদা দল)-এর ২৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার একদিন পরই সংগঠনটির কমিটিতে থাকা আট শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আবাসিক হলের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে তাদের এসব দায়িত্ব দেওয়া হয়। অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে অধিকতর গতিশীলতা আনার লক্ষ্যে বিভিন্ন দপ্তর ও আবাসিক হলে এসব দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, টিএইচএম বিভাগের প্রভাষক আকাশ দাস, এএসভিএম বিভাগের প্রভাষক ড. মো. নিয়ামত উল্লাহ এবং এফএমবি বিভাগের প্রভাষক মো. রাকিবুল ইসলামকে প্রক্টর দপ্তরের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ইএসডি বিভাগের প্রভাষক আব্দুল্লাহ বিন কাইজার ও ফার্মেসি বিভাগের প্রভাষক সজল বিশ্বাসকে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া ইএসডি বিভাগের প্রভাষক মো. শরাফত চৌধুরীকে বিজয় দিবস হলের সহকারী প্রভোস্ট, ফার্মেসি বিভাগের প্রভাষক ড. মো. নূর ইসলামকে স্বাধীনতা দিবস হলের সহকারী প্রভোস্ট এবং এএসভিএম বিভাগের প্রভাষক ড. রুম্মান হোসেন তুহিনকে শহীদ তিতুমীর হলের সহকারী প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ (সাদা দল) গোবিপ্রবি শাখার ২৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে দায়িত্ব পাওয়া আট শিক্ষকই পরদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্ব পান।

সাদা দলের ঘোষিত কমিটি অনুযায়ী, আকাশ দাস, আব্দুল্লাহ বিন কাইজার ও ড. রুম্মান হোসেন তুহিন যুগ্ম সাধারণ সম্পাদক; ড. মো. নিয়ামত উল্লাহ ও সজল বিশ্বাস যুগ্ম প্রচার সম্পাদক; মো. শরাফত চৌধুরী দপ্তর সম্পাদক; ড. মো. নূর ইসলাম যুগ্ম সাংগঠনিক সম্পাদক এবং মো. রাকিবুল ইসলাম কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন।

কমিটি ঘোষণার পরদিনই একই সংগঠনের আট শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আবাসিক হলের দায়িত্ব দেওয়ার ঘটনায় প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীদের একটি অংশ।

বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী ধারার ছাত্র সংগঠন ছাত্র গণমঞ্চের অর্থ সম্পাদক নঈমুল হাসান বলেন, “দেশব্যাপী প্রত্যেকটি প্রশাসনিক ক্ষেত্রেই দলীয়করণের মাধ্যমে অভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা ভূলুণ্ঠিত করা হচ্ছে এবং জনগণের সঙ্গে প্রহসন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ও এর ধারাবাহিকতা মাত্র।”

তিনি আরও বলেন, “মানুষ প্রকৃতপক্ষে নিরপেক্ষ হতে পারে না, তবে কিছু দায়িত্ব খুবই নিরপেক্ষতার সঙ্গে পালন করতে হয়। সংসদের স্পিকার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো হওয়া উচিত সর্বোচ্চ নিরপেক্ষ। সাদা দলের সদস্য থেকে প্রক্টরশিপ পরিচালনা করা কখনোই নিরপেক্ষ হবে না। তার ওপর একসঙ্গে আটজনের প্রক্টরিয়াল বডি, আবাসিক হলের প্রভোস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে প্রবেশ উদ্দেশ্যপ্রণোদিত এবং নিন্দনীয়। এটি সাধারণ শিক্ষার্থীদের না হয়ে ছাত্রদল এবং স্থানীয় বিএনপির রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে নিরপেক্ষ প্রশাসন চাই।”

সাদা দলের কমিটিতে দায়িত্ব পাওয়ার পরদিনই সংশ্লিষ্ট শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামুজ্জামান বলেন, “আমি কোনো দলীয় পরিচয় জানি না। মাননীয় উপাচার্যের নির্দেশে দায়িত্ব দেওয়া হয়েছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: সোহেল হাসানের কাছে জানতে চাইলে তিনি জনসংযোগ দপ্তরে যোগাযোগ করতে বলেন।

পরবর্তীতে জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. মাহবুবুল আলম বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে কাজের সুবিধার্থে যেকোনো শিক্ষককে যেকোনো দায়িত্ব দিতে পারেন। তাছাড়া এ বিষয়টি সম্পর্কে আমি তেমন কিছু জানি না।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে শাহবাগে গণকর্মসূচি, যান চলাচল বন্ধ

বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

মিরপুরে দুই দিনব্যাপী শুভ জন্মাষ্টমী উৎসব শুরু

‘ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্য ও বাংলাদেশের ক্ষতি’ শীর্ষক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযান, ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

পার্বত্য অঞ্চলের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রীর

মক্কার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় চার বাংলাদেশি হাফেজের সাফল্য, জামায়াত আমীরের সংবর্ধনা

ঢাবি উপাচার্য ও ডাকসু সভাপতির সঙ্গে রাশেদ খাঁনের শুভেচ্ছা বিনিময়

সার সংকট নিরসন ও কালোবাজারি বন্ধের দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১০

ড. মুহম্মদ শহীদুল্লাহর জন্ম ও প্রয়াণ দিবস উপলক্ষে ঢাবিতে সেমিনার

১১

ধুনটে যুবদল ও বিএনপি নেতার মামলায় আ.লীগের দুই নেতা কারাগারে

১২

আসন্ন লংমার্চ উপলক্ষে এনসিপির সমন্বয় সভা ও সংবাদ সম্মেলন

১৩

সাদা দলের কমিটি ঘোষণার পরদিনই গোবিপ্রবিতে ৮ শিক্ষক পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব

১৪

দাউদকান্দিতে নোহা গাড়ি থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

১৫

সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

১৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের হুমকির অভিযোগ, সেই মনিরুলকেই ভিসি দপ্তরে দায়িত্ব

১৮

জিরো ওয়েস্ট ও প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়তে জাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

ঠাকুরগাঁওয়ে সীমান্তবর্তী তীরনই নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

২০