আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
১৪ মে ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাগরকন্যা কুয়াকাটাকে আন্তর্জাতিক মানে রুপ দিতে “কুয়াকাটা উন্নয়ন ফোরাম”— এর আত্মপ্রকাশ

Share this news with

সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরীতে রুপান্তর ও পরিবেশ বান্ধব পর্যটন শহর গড়ে তুলতে “কুয়াকাটা উন্নয়ন ফোরাম” নামে একটি সেচ্ছাসেবী সংগঠন এর আত্মপ্রকাশ ঘটেছে।

এ উপলক্ষে গতকাল ১৩ মে (বুধবার) সন্ধা রাতে অভিজাত হোটেল খান প্যালেস হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সভাপতি এম এ মোতালেব শরীফ। প্রধান অতিথি ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লী।

সভা শেষে কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লিকে আহবায়ক ও কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সভাপতি এম এ মোতালেব শরীফকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মহিপুর থানা শাখার সভাপতি মোঃ ফজলুল হক খান, কুয়াকাটা শাখার সভাপতি আবদুল হালিম বেপারী, কুয়াকাটা পৌর বিএনপির সহ সভাপতি জসিম উদ্দিন বাবুল ভূইয়া, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন ঘরামী, হোটেল খান প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক রাশেল খান, পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক সহ পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান, সেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত বক্তারা বলেন, কুয়াকাটা পর্যটন নগরীর উন্নয়নে, গতিশীলতা ফিরিয়ে আনা, পরিচ্ছন্ন শহর, পরিচ্ছন্ন সমুদ্র সৈকত গড়ে তোলা  সহ পরিকল্পিত পর্যটন নগরী গড়ে তুলতে হলে কুয়াকাটাবাসীকে এগিয়ে আসতে হবে। দলমত নির্বিশেষে কুয়াকাটার উন্নয়নে সকলকে কাজ করতে হবে। আর এই ঐক্যবদ্ধ কাজ করার এজন্য আমাদের কুয়াকাটা উন্নয়ন ফোরাম গঠন করা।

এ সময় সভায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, ১৯৯৮ সালে কুয়াকাটা পর্যটনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ২০১০ সালে কুয়াকাটাকে পৌরসভা করা হয়েছে। কিছু অভ্যন্তরীণ সড়কের উন্নয়ন হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এছাড়া দৃশ্যমান তেমন কোন উন্নয়ন আমাদের চোখে পরেনি।

কুয়াকাটাকে পর্যটক বান্ধব হিসেবে গড়ে তুলতে পর্যটন করপোরেশন কিংবা জেলা প্রশাসনের তরফ থেকে তেমন কোন উদ্যোগ দেখা যায়নি। ক্রমেই কুয়াকাটা থেকে পর্যটকরা মুখ ফিরিয়ে নিচ্ছে। বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ নিয়ে চিন্তিত হয়ে পরেছে।

তারা আরো বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতের ভাঙ্গন রোধে একাধিকবার প্রকল্প প্রস্তাবনা পাঠানো হলেও এক যুগেও তা আলোর মুখ দেখেনি। এসব অসঙ্গতি দুর করে কুয়াকাটার উন্নয়নে আমরা কুয়াকাটাবাসী সকল মত ও ভেদাভেদ ভূলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার লক্ষ্যে আমরা এই সংগঠন করেছি। আগামীতে কুয়াকাটার উন্নয়নে সরকারকে নবগঠিত “কুয়াকাটা উন্নয়ন ফোরাম” সহযোগিতা করবে বলে জানান তারা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত

জাকসুর আবাসন প্রস্তাব থেকে চাঁদা আদায়—চার ইস্যুতে তদন্ত দাবি ছাত্রশক্তির

ঠাকুরগাঁওয়ে পলিথিনবিরোধী অভিযান, তিন দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা

নোয়াখালী পৌর বণিক সমিতি নির্বাচনে আপেল-রায়হান প্যানেলের মনোনয়ন পত্র জমা

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, সপরিবারে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত

ধুনটে ১৮০ মাদক পয়েন্টে প্রকাশ্যে বেচাকেনা, ছড়িয়ে পড়ছে আন্তঃজেলা সিন্ডিকেট

‎হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

পার্বত্য মন্ত্রণালয়ে মন্ত্রী দায়িত্ব পাচ্ছেন সাচিং প্রু জেরী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রোয়াংছড়িতে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা

জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের

১০

বঙ্গ সোনাহাট ফুটবল একাডেমিতে ক্রীড়াসামগ্রী বিতরণ করলেন ইউএনও

১১

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

১২

জাবি উদ্যোগ নিলে দেশের প্রথম প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণা সম্ভব: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

কুবিতে প্রথমবারের মতো শিল্প একাডেমি বৈঠক অনুষ্ঠিত

১৪

নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

১৫

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন গোবিপ্রবি উপাচার্য

১৬

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরীকে ফিরে পেতে পরিবারের আকুতি

১৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা, অভিযুক্ত পলাতক

১৮

জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম

১৯

ধুনটে বিস্ফোরক মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০