সর্বশেষ
||সালমান শাহ হত্যা মামলা: গ্রেপ্তার খলনায়ক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ||চাঁপাইনবাবগঞ্জে বিচারকের প্রত্যাহার দাবিতে বিক্ষোভ, এজলাসে ভাঙচুরের অভিযোগ||সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ‘ভাইরাল মিজান’||জামায়াতের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে আলোচনা||রাজধানীর জিরো পয়েন্টে অজ্ঞান পার্টির খপ্পরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী||বাধা-বিপত্তির পর বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস সম্পন্ন||ফ্যামিলি কার্ড শুমারি: আদমদীঘিতে ফ্যামিলি কার্ডের নিয়োগে ‘আওয়ামী লীগ ট্যাগ’ দেওয়ার অভিযোগ||রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ||বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও গার্ডার সংস্কার||বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত- ৩, আহত-২
নিজস্ব প্রতিবেদক
৯ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ‘ভাইরাল মিজান’

Share this news with

মাত্র ১০০ টাকায় গরুর মাংস, ভাত, ডাল ও আলু পরিবেশন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ নামে পরিচিত মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করে কাফরুল থানা পুলিশ। পরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান চালাচ্ছে বিদ্যুৎ বিভাগ। এর অংশ হিসেবে আগারগাঁও এলাকায় ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় থাকা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন।

এ সময় মিজানুর রহমানের দোকানের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হলে তিনি কর্মকর্তাদের কাজে বাধা দেন বলে অভিযোগ পুলিশের। একপর্যায়ে সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদের সঙ্গে তার ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।

পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে মামলা হওয়ার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

যেভাবে পরিচিতি পান ‘ভাইরাল মিজান’

আগারগাঁওয়ের ফুটপাতে ছোট পরিসরে খাবারের দোকান পরিচালনা করতেন মিজানুর রহমান। মাত্র ১০০ টাকায় গরুর মাংসের এক পিসের সঙ্গে ভাত, ডাল ও আলু পরিবেশনের কারণে তার দোকানটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজরে আসে।

‘নিজের হাতে লইয়া খাবেন, ১৪ বার নিয়ে খাবেন’ নামের ব্যতিক্রমী আয়োজন নিয়ে তৈরি বিভিন্ন ভিডিও ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই তার দোকান ‘গরিবের বুফে’ নামে পরিচিতি পায়।

খাবার পরিবেশন ও খাওয়ার বিশেষ পদ্ধতি নিয়ে প্রকাশিত ভিডিওগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর মিজানুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভাইরাল মিজান’ নামে পরিচিত হয়ে ওঠেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলা: গ্রেপ্তার খলনায়ক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জে বিচারকের প্রত্যাহার দাবিতে বিক্ষোভ, এজলাসে ভাঙচুরের অভিযোগ

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ‘ভাইরাল মিজান’

জামায়াতের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে আলোচনা

রাজধানীর জিরো পয়েন্টে অজ্ঞান পার্টির খপ্পরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

বাধা-বিপত্তির পর বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস সম্পন্ন

ফ্যামিলি কার্ড শুমারি: আদমদীঘিতে ফ্যামিলি কার্ডের নিয়োগে ‘আওয়ামী লীগ ট্যাগ’ দেওয়ার অভিযোগ

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও গার্ডার সংস্কার

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত- ৩, আহত-২

১০

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি

১১

ধুনটে জমি বিরোধে গুদামঘরে আগুন, রামদা দেখিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ

১২

কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন

১৩

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ

১৪

আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা

১৫

শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান

১৬

‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’

১৭

জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের

১৮

বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর

১৯

নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ

২০