সর্বশেষ
||নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ||পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান||জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান||গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ||নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন||রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬০ বছরের ব্যক্তির মৃত্যু||তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক গুরুতর আহত||চরভদ্রাসনকে অপরাধমুক্ত করার ঘোষণা ওসি সফর আলীর||ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্রে জখমের অভিযোগ, স্ত্রী আটক||ফরিদপুরে আবার বাড়ছে হামের উপসর্গ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০ শিশু
মিজানুর রহমান, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
২১ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে ছাত্রদলের বহিষ্কৃত নেতা বুলবুল ডাকাতি অপহরন সহ ১১ মামলায় গ্রেফতার

Share this news with

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্য সচিব মোমছেদুল খান বুলবুলকে (৩৫) অপহরণ, ডাকাতি এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লুটের মামলায় গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার রাতে রংপুর র‍্যাব- ১৩ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং পরে কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। শনিবার সকালে পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার হওয়া মোমছেদুল খান বুলবুল কালীগঞ্জ উপজেলার উত্তর মুশরাত মদাতী এলাকার বাসিন্দা, তিনি রকিবুল খানের ছেলে এবং একসময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করতেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার মূল রহস্য উদ্ঘাটন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তকরণ এবং লুণ্ঠিত অর্থ উদ্ধারের স্বার্থে বুলবুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এ বিষয়ে রোববার আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি রাতে উপজেলার চাপারহাট এলাকায় একটি অপহরণ ও ডাকাতির ঘটনা ঘটে। মামলার বাদী রবিউল ইসলাম (৩০) এবং ঘটনার প্রধান সাক্ষী মিস্টার আলী সেদিন রাত সাড়ে ৮টার দিকে চাপারহাট বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন।পথে চাপারহাট- ভুল্ল্যারহাট সড়কের গুরুদয়াল চৌপথি মোড়ে পৌঁছালে বুলবুল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে।

অভিযোগে বলা হয়েছে, সেখান থেকে জোরপূর্বক তাদের অপহরণ করে বুলবুলের মালিকানাধীন একটি মুরগির খামারে নিয়ে যাওয়া হয়। সেখানে ভোররাত পর্যন্ত আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তাদের কাছে থাকা নগদ ৩ লাখ ৪ হাজার টাকা এবং ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়া হয়।

এছাড়া প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে বাদী ও সাক্ষীর বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে মোট ৮ লাখ ২৪ হাজার ১০৭ টাকা স্থানান্তর করে নেওয়ার অভিযোগ রয়েছে। পরদিন ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাটি কাউকে না জানানোর শর্তে এবং প্রকাশ করলে হত্যার হুমকি দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার প্রায় দেড় মাস পর গত ৩ এপ্রিল বুলবুলকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই প্রধান অভিযুক্ত বুলবুল আত্মগোপনে ছিলেন।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মতিনুর রহমান মতিন বলেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোমছেদুল খান বুলবুলকে আগেই ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।বর্তমানে তার সঙ্গে দলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।’

ওসি আবু সিদ্দিক আরও জানান, পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা (সিডিএমএস) পর্যালোচনায় দেখা গেছে, বুলবুলের বিরুদ্ধে কালীগঞ্জ, হাতীবান্ধা ও লালমনিরহাট সদর থানায় ডাকাতি, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি, গুরুতর আঘাত এবং মারামারিসহ মোট ১১টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটির অভিযোগপত্র ইতোমধ্যে আদালতে জমা দেওয়া হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ

পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান

জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান

গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ

নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬০ বছরের ব্যক্তির মৃত্যু

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক গুরুতর আহত

চরভদ্রাসনকে অপরাধমুক্ত করার ঘোষণা ওসি সফর আলীর

ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্রে জখমের অভিযোগ, স্ত্রী আটক

ফরিদপুরে আবার বাড়ছে হামের উপসর্গ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০ শিশু

১০

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা

১১

কুষ্টিয়ার দৌলতপুরে টাপেন্টাডলের বড় চালানসহ আটক-১

১২

‘জুলাই এখনো শেষ হয়নি’ প্রদর্শনীতে নাহিদ ইসলাম: রাষ্ট্র সংস্কারের লড়াই চালিয়ে যেতে হবে

১৩

ধুনটে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৪

‎নোয়াখালীতে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার ও উদ্ধার ৪ তরুণী

১৫

বগুড়ায় যুবদলের তিন ইউনিটের কমিটি বিলুপ্ত

১৬

বগুড়ায় এনসিপির কর্মসূচি হতে দেওয়া হবে না: আবু হাসান

১৭

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেতাকে শো-কজ

১৮

বান্দরবানে ব্র্যাকের সহায়তা পেল ১,৫০০ ক্ষতিগ্রস্ত পরিবার

১৯

শনিবার বগুড়ায় আসছেন সাত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ৩ মন্ত্রী

২০