মুনিম হোসেন খন্দকার প্রতীক, লালমনিরহাট প্রতিনিধি
২৬ জুন ২০২৬, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

র‍্যাবের অভিযানে লালমনিরহাটের চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি কুড়িগ্রামে গ্রেফতার

Share this news with

লালমনিরহাটের চাঞ্চল্যকর মোঃ উজ্জল মিয়া (২৬) হত্যা মামলার প্রধান আসামি মোঃ আলমগীর হোসেন আনন্দ (৩২) র‍্যাবের অভিযানে কুড়িগ্রামে গ্রেফতার। মোঃ আলমগীর হোসেন আনন্দ (৩২), আাদতমারী উপজেলার তালুক দুলালী গ্রামের মৃত ঈমান আলীর ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি চৌকস দল ইং ২৫/০৬/২০২৬ তারিখ রাত ০২.৪০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন চর গোড়কমন্ডল সাকিস্থ মৃত আব্দুল হামিদের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ আলমগীর হোসেন আনন্দকে গ্রেফতার করতে সক্ষম হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মোঃ উজ্জল মিয়ার পরিবার ও আসামি মোঃ আলমগীর হোসেনের পরিবারের সাথে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে ০২/০৬/২০২৬ ইং সকাল ০৯.০০ ঘটিকায় মোঃ উজ্জল মিয়া (২৬) পার্শ্ববর্তী বাড়ি হতে নিজ বাড়ির গেটের সামনে আসলে আলমগীর হোসেনের ও সহযোগী ৫/৭ জন পূর্ব বিরোধের জেরে হাতে রাম দা, ধারালো ছোরা, বটি, লাঠি সোটা নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে ছোরা ও রামদা দিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ীভাবে মারপিট করে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং উজ্জ্বলকে শ্বাসরোধ করে গলাটিপে হত্যার চেষ্টা করে। উজ্জ্বলের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আলমগীর হোসেন ও তার সহযোগীরা ভয়ভীতি প্রদর্শন করে উক্ত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে উজ্জ্বলকে উদ্ধার করে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। উজ্জ্বল চিকিৎসাধীন অবস্থায় ইং ০৮/০৬/২০২৬ তারিখ রাত ০১.০০ ঘটিকায় মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় উজ্জ্বলের  মা মোছাঃ রহিমা বেওয়া (৭০) বাদী হয়ে লালমনিরহাট জেলার আদিতমারী থানায় আসামিদের বিরুদ্ধে ইং ০৮/০৬/২০২৬ তারিখ ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩৯৭/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০ মূলে  মামলার দায়ের করেন। যার মামলা নং-০৫।

উল্লেখ্য, র‍্যাব আরও জানায়, ইতোপূর্বে ১৩/০৬/২০২৬ তারিখ দুপুর ০২.৪৫ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন তাজহাট থানাধীন মডার্ন মোড় এলাকা থেকে মামলার ০৫, ০৬ এবং ০৮ নং আসামি যথাক্রমে ০১। মোঃ ফজলুল হক (৪২), পিতা-সাহেদ আলী মুন্সি, ০২। আসামি মোছাঃ ছকিনা বেগম (৩৮),স্বামী- মোঃ ফজলুল হক এবং ০৩। আসামি মোছাঃ লাইলী বেগম (৫০), স্বামী- মৃত ইমান আলী, সকলের ঠিকানা তালুক দুলালী বারঘড়ি, ইউপি-ভেলাবাড়ি, থানা-আদিতমারী, জেলা- লালমনিরহাট, গ্রেফতার করা হয়েছিলো।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১

গোবিপ্রবিতে আন্তর্জাতিক অফিস, বায়োলজিক্যাল ইনস্টিটিউট ও আন্তর্জাতিক ভাষা সেন্টারের উদ্বোধন

২

গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স অনুষ্ঠিত

৩

গ্রাম সরকার পদ্ধতি কার্যকর হবে, শিগগিরই আইন পুনঃপ্রবর্তন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাংলামোটর থেকে শাহবাগে এনসিপির মশাল মিছিল

৫

বগুড়ায় প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্যোগে ১ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি শুরু

৬

এক পাতার প্রতিবেদনই বদলে দেয় আতিকুর রহমান রুমনের জীবনের গতিপথ

৭

আইইবি নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত, ভোটগ্রহণ শেষে চলছে গণনার প্রস্তুতি

৮

শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে অস্থিরতা, কারখানা বন্ধের বিকল্প ভাবছে বিজিএমইএ

৯

বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বিএমইউতে আলোচনা ও বৈজ্ঞানিক অধিবেশন

১০

ইউএনও হিসেবে পদায়নযোগ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

১১

বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

উত্তরায় নিষিদ্ধ মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা সভাপতি গ্রেফতার

১৩

উত্তরা পশ্চিমে কৃষকলীগ নেতা সঞ্জয় দত্ত গ্রেফতার

১৪

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যা, পরিত্যক্ত ঘরে মাটিচাপা

১৫

দৌলতপুরে গভীর রাতে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

১৬

নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

১৭

এনবিএ নতুন কার্যনির্বাহী কমিটি, পদ পেলেন বগুড়ার শিব্বীর

১৮

কুষ্টিয়ায় আতঙ্ক ছড়াল কাফনের কাপড় ও চিরকুট, নিরাপত্তাহীনতায় দুই পরিবার

১৯

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা

২০