সর্বশেষ
||প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে কুমিল্লায় কুশপুত্তলিকায় দাহ ও জুতা নিক্ষেপ||নওগাঁ বাসস্ট্যান্ড থেকে উদ্ধার পথভ্রষ্ট শিশু, পরিবারের কাছে ফিরিয়ে দিল সদর থানা পুলিশ||রামগঞ্জে সংস্কারের নামে মরণফাঁদ, হাজারো মানুষের দুর্ভোগ||ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের সাথে জনসংগঠন ও ভূমিহীন সমন্বয় সভা অনুষ্ঠিত||দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে সাগরে মাছ শিকারে যাচ্ছেন জেলেরা||মাদক, জুয়া ও অপরাধ দমনে অনন্য সাফল্য: সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার||বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা||চট্টগ্রাম নগরীতে যানজটের দুর্ভোগ চরমে, ভোগান্তিতে লাখো মানুষ||বরগুনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত||বরগুনায় ইতি ও তার ২মেয়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ৭দিন পর মামলা

রামগঞ্জে সংস্কারের নামে মরণফাঁদ, হাজারো মানুষের দুর্ভোগ

Share this news with

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কারের নামে খুঁড়ে ফেলে দীর্ঘদিন কাজ বন্ধ রাখায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকাদার ও সড়ক বিভাগের গাফিলতির কারণে সড়কগুলো এখন মরণফাঁদে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চিতোষী সড়কের সোনাপুর থেকে পানিয়ালা বাজার হয়ে উত্তর ভাটরা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এবং পৌর শহরের জোড় কবর থেকে সোনাপুর ব্রিজ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কের সংস্কারকাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

অভিযোগ রয়েছে, চিতোষী সড়কের সোনাপুর থেকে পানিয়ালা বাজার হয়ে উত্তর ভাটরা অংশে প্রায় ১৫ বছর ধরে কোনো পূর্ণাঙ্গ সংস্কার হয়নি। বর্ষা মৌসুমে মাঝে মধ্যে গর্তে খোয়া ফেলে সাময়িক সংস্কার করা হলেও স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রায় ছয় মাস আগে সড়কের বিভিন্ন অংশ ট্রাক্টর দিয়ে খুঁড়ে সংস্কারকাজ শুরু করা হলেও পরে কাজ বন্ধ হয়ে যায়। এরপর থেকে সড়কটি আরও বেহাল অবস্থায় রয়েছে।

স্থানীয়রা জানান, সড়কটি সমতল না করায় ছোট ছোট গর্ত বড় আকার ধারণ করেছে। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে হাঁটুসমান পানি জমে যায়। ফলে ছোট-বড় যানবাহন এবং পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা।

এ সড়কটি উপজেলার অন্যতম ব্যস্ত সড়ক। প্রতিদিন এই পথ ব্যবহার করে শিক্ষার্থীরা রামগঞ্জ সরকারি কলেজ, মডেল ডিগ্রি কলেজ, জিয়াউল হক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, বাদুর উচ্চ বিদ্যালয়, কেথুরী ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও পানিয়ালা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। এছাড়া বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্র সোনাপুর বাজার, সরকারি-বেসরকারি হাসপাতাল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাতায়াতের একমাত্র ভরসা এই সড়ক।

এদিকে পৌর এলাকার সোনাপুর ব্রিজ থেকে রামগঞ্জ জোড় কবর পর্যন্ত সড়কের সংস্কারকাজও শুরু হয়ে বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি পানিতে তলিয়ে যায় এবং যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।

পানিয়ালা বাজারের ব্যবসায়ী ও সিএনজি অটোরিকশা চালকরা জানান, ট্রাক্টর দিয়ে সড়ক খুঁড়ে ফেলার পর কাজ বন্ধ থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। দ্রুত সংস্কারকাজ শেষ না হলে বর্ষাকালে চলাচল একেবারেই অসম্ভব হয়ে পড়বে।

স্থানীয়দের অভিযোগ, সংস্কার কাজের নামে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না। একাধিকবার কাজের পরিমাপ ও বরাদ্দের বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সড়কগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নিক।

এ বিষয়ে রামগঞ্জ উপ-প্রকৌশলীর কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও দায়িত্বশীল কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। স্থানীয়দের মতে, উপজেলার দ্বিতীয় ব্যস্ততম এই সড়কটি গুরুত্ব না পাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা অবিলম্বে সড়কগুলোর সংস্কারকাজ সম্পন্ন করে নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

উপসহকারী প্রকৌশলী মোহাইমিনুল ও শাহিন আলম বলেছেন এ সড়কটি পুনরায় সম্পূর্ণভাবে কাজ শুরু হবে। একই সঙ্গে পৌরশহরের সোনাপুর ব্রিজ হতে জোড় কবর পর্যন্ত সংস্কার হবে। কিন্তু কবে হবে তার কেউ জানে না?

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে কুমিল্লায় কুশপুত্তলিকায় দাহ ও জুতা নিক্ষেপ

নওগাঁ বাসস্ট্যান্ড থেকে উদ্ধার পথভ্রষ্ট শিশু, পরিবারের কাছে ফিরিয়ে দিল সদর থানা পুলিশ

রামগঞ্জে সংস্কারের নামে মরণফাঁদ, হাজারো মানুষের দুর্ভোগ

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের সাথে জনসংগঠন ও ভূমিহীন সমন্বয় সভা অনুষ্ঠিত

দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে সাগরে মাছ শিকারে যাচ্ছেন জেলেরা

মাদক, জুয়া ও অপরাধ দমনে অনন্য সাফল্য: সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার

বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা

চট্টগ্রাম নগরীতে যানজটের দুর্ভোগ চরমে, ভোগান্তিতে লাখো মানুষ

বরগুনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

বরগুনায় ইতি ও তার ২মেয়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ৭দিন পর মামলা

১০

নওগাঁর মান্দায় বাবার সঙ্গে স্ত্রীর পরকীয়া, বিষপানে ছেলের মৃত্যু

১১

নওগাঁতে ছাগল চোর: চুরি হওয়া ছাগল ও স্বামী-স্ত্রীসহ ৩ চোর গ্রেপ্তার

১২

জাতীয় নারীশক্তি: কুড়িগ্রাম জেলার নতুন কমিটিতে আহ্বায়ক হলেন নিসা এবং সদস্য সচিব মেরিনা

১৩

সন্দ্বীপে বইচিন্তার ক্লিন টু গ্রীণ ক্যাম্পেইন
পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও সচেতনতায় ৩ মাসব্যাপি কর্মসূচি ঘোষণা

১৪

হোসেনপুরে মৃত ব্যাক্তির পরিচয় মিলেছে

১৫

“প্রমাণ করুন, মেডেল নিন: ইসলামী ব্যাংক বিতর্কে শফিকুর রহমানের পাল্টা চ্যালেঞ্জ”

১৬

বজ্রপাতে কপোতাক্ষে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

১৭

গত তিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নিবন্ধন সনদ না থাকায় ফুড এন্ড বেভারেজ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

১৯

মিরসরাইয়ে ৫ ফার্মেসিকে জরিমানা, জব্দ করা হলো নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ

২০